

বনগাঁ : জীবনের সবেতেই রয়েছে ছন্দ। তবুও নাচ-গান নিজেদের চলার পথে নাচের ছন্দকে নিয়ে পূরবী মেঘ ডান্স স্কুল’ ২০২৫ এর পূরবী মেঘ উৎসবে মাতল ।

তাদের এক বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার মিলন সংঘের অস্থায়ী মঞ্চে। নৃত্য শিল্পী ও জি বাংলার বিখ্যাত কোরিওগ্রাফারদের পরিচালনায় পূরবীমেঘ ডান্স স্কুল আজ সকলের কাছে পরিচিত একটি নাম।

পূরবী মেঘের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় শিক্ষার্থীদের র সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। তারপর একের পর এক জনপ্রিয় হিন্দি, বাংলা আধুনিক গান এবং পাশ্চাত্য গানে মনো মুগ্ধকর নৃত্য পরিবেশন করে এই ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা। যা দেখে দর্শক ও অতিথিরা মুগ্ধ হয়েছেন। দেখুন ভিডিও







