Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

২৭তম বর্ষে পা রেখেও অস্থায়ী গ্যালারিতে বনগাঁ চারুকলা পর্ষদের চিত্র প্রদর্শনী ! দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক , বনগাঁ :শীতের মরসুমে প্রতিবারের মতো এবারেও বনগাঁর টাউন হল ময়দানে শুরু হয়েছে চারুকলা উৎসব। বনগাঁ চারুকলা পর্ষদ আয়োজিত এই চারুকলা মেলা এবছর ২৭ তম বর্ষে পা দিল। এবছর প্রায় চার হাজার ছবি মেলায় স্থান পেয়েছে। তারমধ্যে  তিন হাজার ছবি জায়গা করে নিয়েছে ছাত্রছাত্রীরা। বাকি এক হাজার টি ছবি শিক্ষকদের। ২৬ ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হয়েছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

চারুকলা মেলার মাধ্যমে বনগাঁর প্রতিভাবান শিল্পীদের জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করে বনগাঁ চারুকলা পর্ষদ। এতে নতুন শিল্পীরা উৎসাহিত হন। এই উৎসব নতুনদের এই শিল্পকর্মে আরও বেশি করে আগ্রহী করে তোলা, এমনই মনে করেন চারুকলা উৎসব আসা দর্শকেরা। আগামীতেও এই প্রচেষ্টার ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে বলেই মনে করছেন সংগঠনের সদস্যরা।
কবি বলেছেন , ” In art , man reveals himself and not his object ” তবে এই কথাটা আবারও প্রমান করেছে বনগাঁর চিত্র শিল্পীরা । দেখুন ভিডিও

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন