জাতীয় স্কুল জিমনাস্টিকস গেমসের আসর বসছে বাংলায়

0
105
সুব্রত বক্সী , দেশের সময়

৬৯ তম জাতীয় স্কুল জিমনাস্টিক প্রতিযোগিতা বুধবার শুরু হলো কলকাতাতে । সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানটি সল্টলেক আই বি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আই.বি. গ্রাউন্ড মিনি ভারতবর্ষে রূপ নেয়। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের শারীর শিক্ষা ও ক্রীড়া শাখার পরিচালনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কলকাতায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশেষ সচিব ও অ্যাডিশনাল ডাইরেক্টর সুরজিৎ রায় ।

অনূর্ধ্ব১৪,১৭ ও ১৯ বছর বালক ও বালিকা বিভাগের এই প্রতিযোগিতা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ।

ভারতের বিভিন্ন রাজ্যের বিদ্যালয় দল ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের দল সহ মোট ৩১ ইউনিট অংশগ্রহণ করছে এবার । সারাদেশের অনূর্ধ্ব ১৯ বছর বিভাগের ২৯০ জন বালিকা ও ২৪৯ জন বালক অংশগ্রহণ করছে এবং অনূর্ধ্ব ১৭ বছর বালক বিভাগে ১৭১ জন ও বালিকা বিভাগে ২৫০ জন অংশগ্রহণ করছে। কোচ, ম্যানেজার, বিচারক ও সংগঠক সহ প্রায় ১৪০০ মানুষ নিযুক্ত আছে এই কর্মযোগে। অনূর্ধ্ব ১৪ বছর বালক, বালিকা বিভাগের প্রতিযোগী ও কোচ ম্যানেজারসহ প্রায় আরো ৬০০ জন ১৯ তারিখ যোগদান করবে এই প্রতিযোগিতায় ।

সল্টলেকের সাই কমপ্লেক্স , হাওড়া জেলার ডুমুরজলা স্টেডিয়ামে ও গার্ডেনরিচের বি. এন. আর.স্টেডিয়ামে এই জিমনাস্টিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ-এর জিমনাস্টিক দল কোচ ম্যানেজার সহ ৫৬ জন অংশ গ্রহণ করছে। এর মধ্যে ২৮ জন মেয়ে ও ২১ জন ছেলে বাংলা জিমন্যাস্টিক দলের প্রতিনিধিত্ব করছে।

যুগ্ম অধিকর্তা বিদ্যালয় শিক্ষা বিভাগ অডিট এন্ড একাউন্ট অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, উপ-অধিকর্তা গৌরাঙ্গ মন্ডল, শারীর শিক্ষা ও ক্রীড়া শাখা, প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সভাপতি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, প্রফেসর ডঃ রামানুজ গাঙ্গুলী, সভাপতি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, প্রফেসর ডক্টর গৌতম পাল, সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রমূখ।

Previous articleNipah Virus: খেজুর রস আর   বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের বিয়েবাড়িই নিপার উৎস? গভীর সঙ্কটে ২ নার্স 
Next articleইডির বিরুদ্ধে দায়ের FIR-এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের! আপাতত বন্ধ পুলিশের তদন্তও, নির্দেশ ফুটেজ সংরক্ষণের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here