

এপ্রিলের শেষেই বাংলায় বিধানসভা নির্বাচন। মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় চমক রয়েছে প্রচুর। নজর কেড়েছেন অনেকেই। যার মধ্যে অন্যতম, জ্যোতিপ্রিয় মল্লিক।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রার্থী তালিকা ঘোষণার পরেই হাবড়াতে তৃণমূলের কর্মী, সমর্কথকদের মধ্যে তুমুল উচ্ছ্বাস দেখা গেছে।

প্রসঙ্গত ,গতবছর গত ১৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয়। গ্রেফতারির ১৪ মাস পর জামিন জ্যোতিপ্রিয়র। ব্যাঙ্কশাল আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। ২৫ হাজার টাকার জোড়া ব্যক্তিগত বন্ড এবং ৫০ লক্ষ টাকার একটি বন্ডের বিনিময়ে তাকে জামিন পান। তাঁকে মোট তিনটি বন্ড দিতে হবে।

জেল থেকে জামিনের প্রায় ১৪ মাস অতিক্রান্ত। আবারও বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়বেন তিনি। রাজনীতির ময়দানে আবারও সক্রিয় ভূমিকায় দেখা যাবে তাঁকে।

প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, তাহলে বার বার বাংলাকে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাও প্রত্যাঘাত করবে।
আমরা এখানে সবাই সম্প্রতি নিয়ে থাকি। দাঙ্গা লাগানো প্ল্যান। গায়ের জোরে সবাইকে বলছেন সেন্ট্রাল ডেপুটেশনে পাঠাও। জল কে দেখবে, পাওয়ার লোডশেডিং হলে কে দেখবে। কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না। এদের টুঁটি চেপে ধরবেন। ২০২৬-এ ২২৬-এর বেশি সিট পেয়ে জিতব।’

উল্লেখ্য,২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।

২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।



