Desher Samay

  • Home
  • SPORTS
  • রহিতের হাত ধরে ক্রিকেট মাঠে অজানা ‘নেলসন’ অধ্যায়
Image

রহিতের হাত ধরে ক্রিকেট মাঠে অজানা ‘নেলসন’ অধ্যায়

দেশের সময় ওয়েবডেস্ক: বিশ্বের প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলার অন্যতম উদাহরন ক্রিকেট। অতীতের বহু ইতিহাসকে বহন করে যা আজও প্রবাহমান। আর ইতিহাসের পাতা উল্টে দেখলে যার উল্লেখযোগ্য অধ্যায় ‘নেলসন’। এখন প্রশ্ন অতীতের এই কাহিনি হঠাৎ কেন উঁকি দিচ্ছে খবরের শিরোনামে? উত্তরে বলা যায় ক্রিকেটের মাঠে রচিত এই পুরনো অধ্যায় নতুন করে ফিরে এসেছে ভারতীয় ওপেনার রহিত শর্মার হাত ধরে। যিনি তিনটি ক্রিকেট ফরম্যাটে ইতিমধ্যেই সম্পুর্ন করেছেন তিনটি ১১১রানের ইনিংস। আর এই সংখ্যার রানই ইতিহাসে পরিচিত ‘নেলসন’ নামে। যা কিনা ক্রিকেটের ক্ষেত্রে অশুভ বলেই মনে করা হয়। এর পিছনে রয়েছে এক করুন ইতিহাস। শোনা যায়, ব্রিটিশ নেভির ফ্ল্যাগ অফিসার হোরেসিও নেলসন যুদ্ধ ক্ষেত্রে মৃত্যুর মুখে উপস্হিত হয়েছিলেন। পরবর্তীতে প্রানে বাঁচলেও খোঁজ পাওয়া যায়নি নেলসনের একটি চোখ একটি পা ও একটি হাতের। আর এই তিনটি অঙ্গকে ১১১সংখ্যার সাথে তুলনা করা হয়। যা ক্রিকেটের ক্ষেত্রেও অশুভ ইঙ্গিত বহন করে বলে এখনও মনে করেন অনেকে। তবে উল্লেখ্য বিষয় যত ম্যাচে ১১১রানের ইনিংস খেলেছেন সব খেলাতেই জয়ী হয়েছে ভারত।

Related Posts

ISL Champion:  ২২ বছর পর ভারতসেরা ইস্টবেঙ্গল ,লাল হলুদ  শিবিরে প্রথম আইএসএল ট্রফি

২০০৩-০৪ মরশুমে শেষবার জাতীয় লিগ জিতেছিল ইস্টবেঙ্গল। তার পর থেকে ভাঁড়ার খালি। একাধিক ট্রফি জিতলেও জাতীয় লিগ জেতা…

ByBydeshersamay May 21, 2026

জেলার ইতিহাসে নতুন অধ্যায়- মহিলা ফুটবল লিগ

উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠা হয় ১৯ ৩৮ সালে। আর  ২০২৬ -এ উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া…

ByBydeshersamay Mar 25, 2026

সূর্যাস্তের মাঠেই সূর্যোদয় , নারী দিবসে ক্রিকেট যুদ্ধে ইতিহাস গড়ে বিশ্বজয়ী ভারত

যে মাঠে একদিন স্বপ্ন ভেঙেছিল, যে মাঠ একদিন ছিল বেদনার, রবি-রাতে সেই মাঠই হয়ে উঠল প্রায়শ্চিত্তের পবিত্র ভূমি।…

ByBydeshersamay Mar 8, 2026

T20 WC: আরব সাগরের তীরে সঞ্জুদের ঝড়ে ব্রিটিশ-বধ , ভারত এবার ফাইনালে রেকর্ড গড়ার অপেক্ষা

সুব্রত বক্সী , দেশের সময় ক্রিকেট অভিধানে একটি প্রবাদ আছে, ‘ক্যাচেজ উইন ম্যাচেজ’। বৃহস্পতি রাতে দুটো ক্যাচ পার্থক্য…

ByBydeshersamay Mar 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.