মাধ্যমিকে নজর কাড়ল বনগাঁর ছয়ঘরিয়া রাখালদাস হাইস্কুল: দেখুন ভিডিও

0
30
অর্পিতা বনিক, দেশের সময়

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বনগাঁ মহকুমার ছাত্রছাত্রীরা অসাধারণ ফলাফল করেছে। ছয়ঘরিয়া রাখালদাস হাই স্কুলের ছাত্র শুভদীপ বিশ্বাস ৬৭৯ নম্বর পেয়ে মহকুমায় সম্ভাব্য প্রথম হয়েছেন। এছাড়াও, এই এলাকায় কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় ও ছয়ঘরিয়া ঠাকুর হরিদাস উচ্চবিদ্যালয় সহ অন্যান্য স্কুলগুলোও নজরকাড়া সাফল্য অর্জন করেছে, যা জেলার মেধাতালিকায় বনগাঁর সুনাম বৃদ্ধি করেছে।

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বারের মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মাধ্যমিকে প্রথম দশে ঠাঁই পেয়েছে ১৩১ জন। এর মধ্যে যারা প্রথম হয়েছে তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৭১ শতাংশ। যারা দশম স্থানে রয়েছে তারা পেয়েছে ৯৮.২১ শতাংশ নম্বর।

মাধ্যমিকে ৯৯.৭১% পেয়ে একমাত্র প্রথম স্থানে রয়েছে সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। দেখুন ভিডিও

এ বছর সবচেয়ে বেশি ভাল ফল করেছে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থান পেয়েছে কলকাতা। রেগুলার পরীক্ষার্থীদের পাশের হার ৮৬.৮৩%। এবারও মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেক বেশি (madhyamik 2026)।
ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। রেজাল্টের সুরাক্ষার স্বার্থে এবারও থাকছে বিশেষ কিউআর কোড।

এ বারের মাধ্যমিকে পাশের হার সবথেকে বেশি কালিম্পংয়ে। পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে দ্বিতীয় স্থানে। পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।

Previous articleবাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , সর্বসম্মতিতে নেতা নির্বাচন করল পরিষদীয় দল
Next article‘আমি নয়, আমরা…’ মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরই সরকারের নীতি বেঁধে দিলেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here