প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

মাধ্যমিকে ৯৯.৭১% পেয়ে একমাত্র প্রথম স্থানে সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র, প্রাপ্ত নম্বর ৬৯৮ , প্রথম দশে রয়েছে ১৩১ জন

deshersamay

Share article:

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বারের মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মাধ্যমিকে প্রথম দশে ঠাঁই পেয়েছে ১৩১ জন। এর মধ্যে যারা প্রথম হয়েছে তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৭১ শতাংশ। যারা দশম স্থানে রয়েছে তারা পেয়েছে ৯৮.২১ শতাংশ নম্বর।(madhyamik 2026 result out)।

মাধ্যমিকে ৯৯.৭১% পেয়ে একমাত্র প্রথম স্থানে রয়েছে সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮।

এ বছর সবচেয়ে বেশি ভাল ফল করেছে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থান পেয়েছে কলকাতা। রেগুলার পরীক্ষার্থীদের পাশের হার ৮৬.৮৩%। এবারও মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেক বেশি (madhyamik 2026)।
ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। রেজাল্টের সুরাক্ষার স্বার্থে এবারও থাকছে বিশেষ কিউআর কোড।

এ বারের মাধ্যমিকে পাশের হার সবথেকে বেশি কালিম্পংয়ে। পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে দ্বিতীয় স্থানে। পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল একাধিক ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে।
www.wbbsedata.com
www.wbbse.wb.gov.in
www.iResults.in
www.indiaresults.com
www.results.siksha
results.exambangla.com
https://results.marksbee.com

এ বছরের মাধ্যমিকে মোট ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ মোট পরীক্ষার্থী রেজিস্টার্ড ছিলেন। এর মধ্যে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন পরীক্ষায় বসেছিলেন। এ বারেও ছাত্রীদের সংখ্যা ছিল ছাত্রদের তুলনায় বেশি। মোট ২৬৮২ কেন্দ্রে পরীক্ষা হয়েছে। ৫২ হাজার ৩৮২ জন শিক্ষক খাতা দেখেছেন।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন