Desher Samay

  • Home
  • DISTRICT
  • একইদিনে দুই তৃণমূল সাংসদ বহিস্কৃত
Image

একইদিনে দুই তৃণমূল সাংসদ বহিস্কৃত

দেশের সময় ওয়েবডেস্ক: দল থেকে দুই তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হল। বুধবার সৌমিত্র খাঁর পর বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরাকেও দল থেকে ছেঁটে ফেলা হল। দলের এই সিদ্ধান্তের কথা জানান তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। দল বিরোধী কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুপমের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনেকদিন ধরেই দলবিরুদ্ধ কাজ করছিলেন। সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে নানান মন্তব্যও করেছেন। এমনকি সূত্রের খবর, গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগও রাখছিলেন। আর তাই দল থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই দিনে দুই সাংসদের বহিষ্কার প্রসঙ্গে পার্থ চ্যাটার্জি সাংবাদিকদের জানান, ‘‌আমরা সৌমিত্র খাঁ–কে দল থেকে সরিয়ে দিয়েছি। আর কিছুদিন মেয়াদ রয়েছে সাংসদ হিসেবে। তবে গত একবছর ধরেই বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সৌমিত্র খাঁ। সংগঠনের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত।’‌ এরপরই অনুপম হাজরা প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব বলেন, ‘‌ অনুপম হাজরা এর থেকেও নক্কারজনক কাজের সঙ্গে যুক্ত। নানান সময়ে এমন এমন কাজ করেছেন তা দলের নীতির বিরুদ্ধ। ফেসবুকে দলবিরুদ্ধ পোস্ট এবং মন্তব্যও করেছেন তিনি। তাই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Posts

“জলদি জলদি ভাগো…।” অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ‘হোল্ডিং সেন্টার’ খোলার ঘোষণার পর হাকিমপুর সীমান্তে ফের অনুপ্রবেশকারীদের স্রোত! অবৈধভাবে এ দেশে থাকা বাংলাদেশি (Bangladeshi) ও…

ByBydeshersamay May 27, 2026

জুলাই থেকে রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’, স্বাস্থ্যসাথীর ৬ কোটি গ্রাহকই পাবেন সুবিধা, সার্ভাইক্যাল ক্যান্সা‌র প্রতিরোধে টিকাকরণ শুরু ৩০ মে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে শনিবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকের পরে…

ByBydeshersamay May 23, 2026

চাকরিপ্রার্থীরা পাবেন ওএমআর শিটের কার্বন কপি , নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

স্বচ্ছ নিয়োগের জন্য বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন। শনিবার শিয়ালদহে রোজগার মেলা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByBydeshersamay May 23, 2026

‘দলে কোনও ঋতব্রত-পরমব্রতদের জায়গা নেই’, দলবদল নিয়ে বললেন শমীক

রাজ্যে ক্ষমতা বদলের পর যখন রাজনৈতিক ও বিনোদন জগতের চেনা সমীকরণগুলো ওলটপালট হতে শুরু করেছে, ঠিক তখনই দুই…

ByBydeshersamay May 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.