ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী , শুভেন্দুকে বরণে প্রস্তুত মতুয়াগড়
deshersamay


আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে যোগ দিতে আজ, রবিবার মতুয়াতীর্থ ঠাকুরনগরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পরে ঠাকুরবাড়িতে এটাই মুখ্যমন্ত্রীর প্রথম সফর। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে ঠাকুরবাড়ি এবং তার আশপাশে এখন তুঙ্গে পুলিশ ও প্রশাসনিক তৎপরতা।

প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, রবিবার দুপুরে ঠাকুরবাড়িতে পৌঁছে প্রথমে হরিমন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরপরে সম্মেলন মঞ্চে বক্তব্য রাখবেন। শান্তনুর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী। মতুয়া সমাজের একাধিক দাবিদাওয়া নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।

মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত ঠাকুরনগর। আজ রবিবার মতুয়া গোসাই সম্মেলনে যোগ দেবেন শুভেন্দু অধিকারী।
রবিবারই শুরু দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনের। তাতেই যোগ দিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঠাকুরবাড়িতে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার ঠাকুরবাড়িতে এসেছেন তিনি। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই আগমনকে ঘিরে সাজো সাজো রব মতুয়াগড় ঠাকুরনগরে।এই

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে মতুয়া মহাসংঘের পক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার সভাস্থল পরিদর্শন করে সামগ্রিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও।

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, রবিবার বেলা ১২টা নাগাদ ঠাকুরবাড়িতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথমে মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পাশাপাশি মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সমস্ত কর্মসূচি শেষ করে সেখান থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই ঠাকুরনগরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

