Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Rahimulla Hakkani : কাবুলের স্কুলে বিস্ফোরণ, হত তালিবান ধর্মগুরু রহিমুল্লা হাক্কানি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ তালিবান ধর্মগুরুর রহিমুল্লা হাক্কানি-র মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন আইসিসের মুখপাত্র বিলাল করিম। কয়েকদিন আগেই আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় মারা যায় আল কায়দা প্রধান আয়মান আল-জওয়াহিরি। এবার তালিবান ধর্মগুরি রহিমুল্লা হাক্কানিও নিহত হলেন।

গতকাল, বৃহস্পতিবার বিকেলে কাবুলের একটি স্কুলে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতেই নিহত হন হাক্কানি। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। জানা গেছে, স্কুলের একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন হাক্কানি। সেই সময়ে এক ব্যক্তি কৃত্রিম পায়ের ভিতরে বিস্ফোরক লুকিয়ে এনে স্কুলে হামলা চালায়। চারপাশ কেঁপে ওঠে প্রবল বিস্ফোরণে। ঘটনাস্থলেই নিহত হন হাক্কানি।

আফগানিস্তানের তালিবান সরকারের সমর্থক ছিলেন হাক্কানি। জঙ্গি গোষ্ঠী আইসিসের কড়া সমালোচকও ছিলেন তিনি। মনে করা হচ্ছে, আইসিসের হামলাতেই খুন হলেন তিনি।

গত বছর অগস্ট মাসে আফগানিস্তানের দখল করে নেয় তালিবান। তালিবানের সর্বোচ্চ পর্যায়ের ধর্ম নেতা ছিলেন এই হাক্কানিই। এই মৃত্যু আফগানিস্তানের জন্য খুব বড় ক্ষতি বলেও জানিয়েছে তালিবান।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.