প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

Police: থানায় আসতে হবে না করোনা পরিস্থিতিতে, হোয়টস্‌অ্যাপেই অভিযোগ জানানো যাবে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশে জুড়ে হুহু করে বাড়ছে সংক্রমণ। বাংলাও ব্যতিক্রম নয়। শনিবার গোটা রাজ্যে সংক্রমণ ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। কোভিড ঠেকাতে কড়া বিধিনিষেধ জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ।

জানাল, অভিযোগ করতে আসতে হবে না থানায়। হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানো যাবে।  কোভিড ঠেকাতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। কিন্তু পুলিশকর্মীদের সেই উপায় নেই। সেখানে হাজিরা কমানোর পথে হাঁটেনি কোনও রাজ্যেরই সরকার।

নিজেরা আক্রান্ত হবেন জেনেও যোগ দিচ্ছেন কাজে। খেসারতও দিতে হচ্ছে তাঁদের। বহু থানায় একের পর এক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। শনিবার পর্যন্ত কলকাতায় সাড়ে তিনশো পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। এর পরেই থানায় কিছুটা হলেও সাধারণ মানুষের যাতায়াত যাতে কমানো যায়, সেই নিয়েই পদক্ষেপ করল লালবাজার। কলকাতার সব থানায় নির্দেশিকা পাঠাল। জানাল, হোয়াটস্‌অ্যাপেই অভিযোগ গ্রহণ করতে হবে থানাগুলোকে। মানুষ ঘরে বসেই করবে অভিযোগ। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল৮১০০৭৯৬৪৫৪

শুধুমাত্র হোয়াটস্‌অ্যাপে লিখিতভাবেই নয়, ভয়েস মেসেজ, এমনকী ভিডিও কলের মাধ্যমে কর্তব্যরত অফিসারের সঙ্গে কথা বলতে পারবেন অভিযোগকারী। লালবাজার ইতিমধ্যেই প্রত্যেক থানার কাছে মোবাইল ফোন পাঠিয়েছে। মোবাইল ফোনটি থাকবে ডিউটি অফিসারের কাছে। কোভিড আবহে নিরাপত্তা ছাড়াও বিভিন্ন ভাবে এগিয়ে এসেছে পুলিশ। পাড়ায় পাড়ায় প্রচার চালাচ্ছে। এমনকী রাজ্য নির্দেশ দিয়েছে, এই পরিস্থিতিতে গরিবদের হাতে যেন খাবার, রেশন, ওষুধ পৌঁছে দিতেও সাহায্য করে পুলিশ।   

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন