প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

অশোকনগরে মর্মান্তিক কাণ্ড! ভিডিয়ো কলে আত্মঘাতী প্রেমিক, চরম পদক্ষেপ প্রেমিকারও

deshersamay

Share article:

ভিডিয়ো কলে কথা বলতে বলতেই আত্মঘাতী প্রেমিক। তা দেখে চরম সিদ্ধান্ত নিলেন প্রেমিকাও। মৃতদের নাম পূজা মণ্ডল ও জিৎ বিশ্বাস। প্রেমিক যুগলের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েত এলাকার সেনডাঙায়। শুক্রবারের ঘটনা।

সূত্রের খবর, অশোকনগরের সেনডাঙার বাসিন্দা পূজা ও জিৎ দু’জনেরই ১৮ বছর বয়সি ছিলেন। একই স্কুলে পড়াশোনা করতেন, একই টিউশনেও যাতায়াত ছিল। বন্ধুদের সুূত্রের খবর, দীর্ঘ চার-পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে এই সম্পর্ক নিয়ে জিৎ-এর পরিবারের আপত্তি ছিল বলে সূত্রের খবর। এই বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কোনও টানাপড়েন চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনার দিন প্রথমে জিৎ পূজাকে ভিডিয়ো কল করেন। পরিবারের দাবি, ভিডিয়ো কল চলাকালীন জিৎ আত্মঘাতী হন। তা দেখেন পূজা। এরপর কিছুক্ষণের মধ্যেই পূজাও নিজের ঘরে আত্মঘাতী হন বলে দাবি। পূজার দাদা দীপু মণ্ডল জানান, বাড়িতে ছিলেন তাঁর বোন। কোনও অস্বাভাবিক আচরণ চোখে পড়েনি। তিনি জানান, পরে বোনের ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় পরিবারের। বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভাঙতেই পূজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বলে জানান তিনি। পূজার পরিবারের দাবি, যখন তাঁরা দেহ দেখতে পেয়েছেন, সেই সময়েই ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল চলছিল। সেখানে ফোনের স্ক্রিনে তাঁরা ওই ছেলেটির ঝুলন্ত দেহ দেখতে পান বলে জানান তিনি।

পূজার মায়ের দাবি, মেয়ের প্রেমের সম্পর্কের কথা তিনি আগে জানতেন না। পরে প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। তাঁর কথায়, ‘মেয়ে উচ্চমাধ্যমিক দিয়েছিল। বিয়ে নিয়ে কথা উঠলে পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবে বলেও জানিয়েছিল।’

তাঁর দাবি, মেয়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে আপত্তি ছিল না পরিবারের। কী কারণে এমন ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। পূজার এক বান্ধবী জানিয়েছেন, ওই সম্পর্কের বিষয়ে বিশেষ কিছু জানতেন না তিনি। তবে দু’জনের সম্পর্ক দীর্ঘদিনের ছিল বলে জানিয়েছেন।

দু’টি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ২টি দেহ ময়নাতদন্তের জন্য বারাসতে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন