Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সঙ্গে তাপসও ‘প্রচুর মানুষের কর্মসংস্থান হবে’,বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি , শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কোনও গাফিলতি সহ্য করব না’, মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাতসকালে মর্মান্তিক কাণ্ড! ট্রেনের ধাক্কা, স্কুল যাওয়ার পথে দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু, তদন্তের নির্দেশ রেলের সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট,    কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দু’কলি গানও গাইলেন শুভেন্দু

Minibus overturned : মেয়ো রোডে মিনিবাস উল্টে আহত বহু যাত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার বিকেলে বড় বাস দুর্ঘটনা ঘটল। মেয়ো রোডের কাছে উল্টে গেল যাত্রীবোঝাই মিনিবাস । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। বাসের জানলা ভেঙে যাত্রীদের বের করে আনা হচ্ছে। জানা যাচ্ছে, বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

হাওড়া থেকে মেটিয়াবুরুজ রুটের বাসটি কলকাতার মেয়ো রোডের উপর উল্টে যায়। বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। যাত্রীরা আহত হয়েছেন কি না এখনও জানা যায়নি। সূত্রের খবর, বাসের ভিতরে কয়েক জন যাত্রী পড়েন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার বিকেলে মেটিয়াবুরুজ থেকে ধর্মতলার মেয়ো রোড হয়ে বাসটি হাওড়া যাচ্ছিল। মেয়ো রোডের কাছে একটি বাইককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাসটি এমন ভাবে উল্টে যায় যে, যাত্রীদের বার করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ এসে সামনে এবং পিছনের কাচ ভেঙে যাত্রীদের বার করে। কয়েক জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জন্য যাত্রীরা বাসের অতিরিক্ত গতিকেই দায়ী করছেন। সেই সঙ্গে বাসের চালক কেন বাইকটির সঙ্গে প্রতিযোগিতা করে চলছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। বাসযাত্রীদের পাশাপাশি আহত হয়েছেন ওই বাইক আরোহীও। ক্ষতিগ্রস্ত হয়েছে বাইকটিও।

কিছু ক্ষণের জন্য মেয়ো রোডের একটি অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। উল্টে যাওয়া বাসটিকে নিয়ে যাওয়ার জন্য ক্রেন আনা হচ্ছে। কলকাতা পুলিশ আপাতত যাত্রীদের সুস্থ করিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন