Kolkata Rath Yatra:কলকাতায় মহাসমারহে পালিত হল রথযাত্রা উৎসব : দেখুন ভিডিও

0
374
অর্পিতা দে, দেশের সময়

কলকাতায় মহাসমারহে পালিত হল ইস্কনের ৫৪ তম রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসবকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। জগন্নাথের রথের রশি ধরে একবার টান দিতে ভক্তের ঢল উপচে পড়ে শহরের রাজপথে। জনস্রোতে ওঠে শঙ্খ, ঘন্টা, উলুধ্বনি সেইসঙ্গে ভক্তদের কৃষ্ণকীর্তনে মুখরিত হয়ে ওঠে শহর কলকাতা।
ছোটো বড়ো বিভিন্ন বয়সের মানুষ এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেন।

শিশুদের মা বাবার হাত ধরে কেউবা ঘাড়ে মাথায় চড়ে রথের রশি টানতে দেখা যায়। মুখে সকলের একই বোল হরি বোল। শুধুমাত্র স্থানীয়রাই নয় বহু দূর দুরান্ত থেকে মানুষ ছুটে আসেন কলকাতায় জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে। দেখুন ভিডিও


ভক্তদের পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইস্কনের ৩৮ ফুট উচ্চতার এই রথ শুক্রবার দুপুর ২টো নাগাদ ইস্কন মন্দির থেকে বের হয়ে অ্যালবার্ট রোড, শরৎবোস রোড, হাজরা রোড, এস পি এম রোড, এ টি এম রোড, চৌরঙ্গি, জহরলাল নেহেরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দা রাই চ্যাটার্জী এসেছিলেন মায়ের সঙ্গে তার ২৫ তম জন্মদিনে প্রথম রথ টানতে। দেশের সময়কে জানালেন প্রথম রথ টানার অভিজ্ঞতাও।

কলকাতার বিভিন্ন বনেদী বাড়ি গুলিতেও মহাসমারহে রথযাত্রা উৎসব আজও পালিত হয়। একসময় কলকাতার বৌবাজার ছিল রথো পাড়া নামে খ্যাত। কার বাড়ির রথ কত বড় হবে সেই নিয়ে চলত প্রতিযোগীতা। রথের উচ্চতার উপর বিচার হত আভিজাত্য। সেখানকারই এক বনেদী বাড়ি চুণীমুনি দাসীর ঠাকুর বাড়ির রথ এবারে ১২৫ তম বছরে পড়ল। বাড়ির বর্তমান সেবায়েত তপন কুমার দে দেশের সময়কে জানালেন এই বাড়ির রথ যাত্রার ইতিহাস।

জগন্নাথদেবকে মাসির বাড়ি দিয়ে এসেই বাঙালির এই রথযাত্রা সম্পূর্ণ হয় না পাঁপড় ভাজা আর তেলেভাজা ছাড়া। তাই রথের দিন সন্ধ্যেবেলা আজও ভোজনরসিক বাঙালি ভিড় জমায় পাড়ার তেলেভাজার দোকানে।

Previous articleKasba Law Collegeকলেজের ভিতর ঠিক কী ঘটেছিল? পুলিশকে দেওয়া লিখিত বয়ানে কী জানালেন নিগৃহীতা ছাত্রী?
Next articleHabra Newsহাবড়ায় পথচলা শুরু এসভিএফের, এলাকায় কর্মসংস্থানের সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here