প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
উত্তম কুমারের মূর্তি উন্মোচন মুখ্যমন্ত্রীর ,’মহানায়ক’-এর প্রয়াণ দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর: দেখুন ভিডিও বাড়বে সাজার মেয়াদ, বৃদ্ধি পাবে জরিমানার অঙ্কও! প্রশ্নফাঁস ইস্যুতে প্রবল ক্ষোভের মুখে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে এবার মমতার নাম জড়াতেই অভিযোগ ওড়াল কালীঘাট–তৃণমূল সরকারি নিয়মে বড় বদল, জন্ম-মৃত্যুর শংসাপত্র আর ইস্যু করবেন না পঞ্চায়েত-পুর প্রধানরা!বনগাঁ পুরসভা ও ধর্মপুকুরিয়া পঞ্চায়েতে পুলিশি অভিযান চিকিৎসক স্ত্রীকে ডাক্তারি বিদ্যা খাটিয়ে গলা কেটে হত্যা, জাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল বনগাঁ আদালত: দেখুন ভিডিও

Durgapuja2024পায়েল , কৌশানি ও ঋতিকা তিন অভিনেত্রী জমিয়ে দিল ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির খুঁটি পুজো 

deshersamay

Share article:
সঙ্গীতা চৌধুরী , দেশের সময়

কলকাতা: ঢাকে কাঠি পড়তে আর বেশি বাকি নেই। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়েছে। বড় পুজো কমিটিগুলোও ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু করেছে। বহু ব্যবসায়ীর মনে খুশির হাওয়া ! যারা সারা বছর পুজোর জন্য অধীর অপেক্ষায় থাকে। তবে এই সময়টায় পুজো কমিটিগুলো প্রথমেই তাদের খুঁটি পুজোর কাজ সেরে নেয়। শনিবার হিন্দ সিনেমা হলের নিকটবর্তী অঞ্চলে ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি এই খুঁটি পুজো উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের তিনজন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, কৌশানি মুখার্জি এবং ঋতিকা সেন। এই কমিটির পুজো এবার ৩৫ তম বর্ষে পদার্পণ করলো। পুজোর থিম ‘অন্তর ও বাহির’।

খুঁটি পুজোর পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে সেই অনুষ্ঠানটি সাজানো হয়। তবে পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এই কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলের পাঁচটি পুজো কমিটিকে এবছরের পুজোর দুর্গা প্রতিমা প্রদান করা। তাদের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানায়।

যে সকল পুজো কমিটি এই তালিকায় ছিলেন তারা হলেন- বিজ্ঞ কানন ডেভেলপমেন্ট সোসাইটি ( যাদবপুর), ব্রক্ষ্মপুর বটতলা তরুণ সঙ্ঘ ( যাদবপুর), সরশুনা শিল্পী সংঘ ( বেহালা) এবং সুন্দরবন এর একটি ক্লাবসহ আরও একটা কমিটি। এই পুজোর বিশেষ মুখ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কমিটি তরফ থেকে জানা যায় পুজোর উদ্বোধন হবে অভিনেতার হাত ধরেই।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন