প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ভুয়ো অ্যাকাউন্টেই ২৪ কোটি প্রতারণা , বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

deshersamay

Share article:

ভুয়ো নথি ব্যবহার করে অন্যের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ২৪ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগের তদন্তে নেমে শুক্রবার রাতে হুগলির রিষড়া থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ।

শনিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গোপালনগরের সুল্কা দুর্গাপুর গ্রামে বাড়ি মনোজিৎ বিশ্বাসের।

তিনি ২০২২ সালের আয়কর সংক্রান্ত নথি জমা দিতে গিয়ে জানতে পারেন এমবি ট্রেডকন ইন্ডিয়া নামে একটি সংস্থা ইতিমধ্যেই তাঁর আয়কর রিটার্ন দাখিল করেছে। সংস্থার অ্যাকাউন্টি খোলা হয়েছিল ফেডারেল ব্যাঙ্কের রাজারহাট শাখায়। বিষয়টি জানার পরই মনোজিৎ ব্যাঙ্কের শাখায় গিয়ে ওই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান। কিন্তু ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে কোনও সন্তোষজনক উত্তর পাননি তিনি।

পুলিশ এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষকে মনোজিৎ জানিয়েছেন, তিনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খোলেননি। বনগাঁ আদালতে তিনি এই নিয়ে প্রতারণার অভিযোগ জানান। আদালতের নির্দেশে তদন্ত শুরু করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা যায়, মনোজিতের নাম ও প্যান কার্ড ব্যবহার করে ওই সংস্থার নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়।

অভিযোগকারীর প্যান ও ভোটার কার্ডের ছবি কারসাজি করে ভুয়ো অ্যাকাউন্টটি খোলা হয়। পরে অভিযোগকারীর ছবি ও তথ্য ব্যবহার করে কেওয়াইসি করে পরিচয়পত্রগুলিকেই আসল নথি হিসেবে ব্যবহার করে ওই অ্যাকাউন্টটি নিয়মিত অপারেট করা হতো। ভুয়ো পরিচয়পত্র ও নথি ব্যবহার করেই ২৪ কোটি টাকা লেনদেন হয়েছে।

সেই সূত্র ধরে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশের একটি টিম শুক্রবার রাতে হুগলির রিষড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির নাম প্রকাশ করতে চাইছে না পুলিশ।

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন