Bangaon Newse বনগাঁ বাগদা সড়কে চাঁদা রায়পুর এলাকায় বাস দুর্ঘটনা, জখম অন্তত ৩০ জন যাত্রী!রাস্তার পূর্ণ সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও

0
365
রাহুল দেবনাথ , দেশের সময়

বনগাঁয় সাত সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বনগাঁ থানার চাঁদা এলাকায় বাগদা থেকে বনগাঁ গামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা গাছে। ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন যাত্রী। আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে আহতদেরকে উদ্ধার করেন।

এই ঘটনার পরই রীতিমত ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়বাসিন্দা  থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ। তাদের অভিযোগ বনগাঁ বাগদা সড়কের বেহাল দশা । দেখুন ভিডিও

সংস্কারের অভাবে খানাখন্দে ভরে  গিয়েছে বনগাঁ -বাগদা এই সড়ক। সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে। সেই অংশ দিয়ে গাড়ি চালানো বিপজ্জনক হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,  সংস্কার করা হলেও তা বেশি দিন টেকসই হয় না। ফলে খুব তাড়াতাড়ি বেহাল হয়ে যায়। বৃষ্টির সময় জল দাঁড়িয়ে থাকে। অন্য সময়ে রাস্তায় ধুলোর চোটে যাওয়া দায় হয়ে যায়। প্রায়ই ঘটছে দুর্ঘটনা ভ্রুক্ষেপ  নেই প্রশাসনের । অবিলম্বে এই রাস্তার পূর্ণ সংস্কারের দাবি তুলেছেন বাসিন্দারা।

শনিবার সকালের বাস দুর্ঘটনার পর ক্ষোভে ফুঁসতে থাকেন সাধারণ মানুষ । ঘটনাস্থলে পোঁছে পরিস্থিতি সামাল দেয় বনগাঁ থানার পুলিশ । এরপর দুর্ঘটনার কবলে পড়া দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। বাসযাত্রীদের চোখে মুখে তখনও আতঙ্কের ছায়া ।

Previous articleSilver Jubilee: গোপালনগর চক্রের অন্তর্গত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী রজত জয়ন্তী উদযাপন
Next articleমুখ্যমন্ত্রীর ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতে অনুব্রত, মমতার নয়া প্রকল্প নিয়ে কী জানালেন ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here