Bangaon News এবার বনগাঁ পুরসভার উদ্যোগে ক্যান্সারের চিকিৎসা শুরু ‘ স্বাস্থ্য দ্বীপ’কেন্দ্রে জানালেন পুরপ্রধান : দেখুন ভিডিও

0
398
রাহুল দেবনাথ , দেশের সময়

ক্যান্সারের চিকিৎসায় সীমান্ত এলাকার মানুষদের আর রোগী নিয়ে ছুটতে হবে না সুদূর কলকাতায়। দুঃস্থ ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য বড় সিদ্ধান্ত নিল বনগাঁ পৌরসভা।

পৌরসভার উদ্যোগে এবার থেকে ‘ স্বাস্থ্য দ্বীপ’ কেন্দ্রে মাসে দু’দিন করে বসবেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা। মূলত সমাজের আর্থিকভাবে পিছিয়েপড়া  মানুষদের সুলভ চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। দেখুন ভিডিও

পুরপ্রধান জানান, লক্ষ্য করা গিয়েছে অনেক গরিব মানুষ ক্যান্সারে আক্রান্ত হলেও ঠিক মতো চিকিৎসা করাতে পারেন না। এই মারাত্মক রোগের যাতে সময়মতো চিহ্নিত ও চিকিৎসা করা যায়, সেইজন্য এই উদ্যোগ। আপাতত মাসে দু’দিন বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য দ্বীপে রোগী দেখবেন। ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে, তাহলে আরও রোগী দেখার সময় বাড়ানো হবে। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে যাতে মানুষ এই চিকিৎসা পেতে পারেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে।

এই প্রকল্পে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে থাকবেন ডাঃ দেবজ্যোতি মাঝি।

তিনি বলেন, বনগাঁ পৌরসভার এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আপাতত মাসে দু’দিন আমি এখানে উপস্থিত থাকব ও রোগীদের দেখব। অনেক মানুষই জানেন না যে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে ক্যান্সারের বেশিরভাগ চিকিৎসা করানো সম্ভব। সেই বিষয়ে মানুষকে সচেতন করাও আমার দায়িত্ব থাকবে।

পৌরসভার এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি বনগাঁর সাধারণ মানুষ। তাঁদের আশা, এর ফলে বহু গরিব রোগী সময়মতো সঠিক চিকিৎসা পেয়ে নতুন করে জীবন ফিরে পাবেন।

Previous articleBJP Newsবিধানসভা কক্ষে তুমুল অশান্তি ! ‘ওরা চেয়েছিল হাতাহাতি করি, আমি ট্রাউজারে হাত ঢুকিয়ে রেখেছিলাম’: শুভেন্দু
Next articleFinance Ministry Urges Port Infrastructure Upgrades to Accelerate Cargo Movement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here