প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘আকভান’–এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা , আবহাওয়ার আপডেট জানুন

deshersamay

Share article:

মৌসম ভবনের পূর্বাভাস মিলিয়ে শুক্রবার ভোরেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ফের একটি নিম্নচাপ। সামনের কয়েক দিনে ওই ওয়েদার সিস্টেমের শক্তি বাড়িয়ে মরশুমের তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’–এ পরিণত হওয়ার সম্ভাবনা যথেষ্ট বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। তবে আপাতত পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ — কোনও অংশের জন্যই ১৮ নভেম্বর পর্যন্ত কোনও আবহাওয়াগত সতর্কতা জারি হয়নি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপরে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়েছে।

প্রাথমিক ভাবে ওই ওয়েদার সিস্টেমটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আজ, শনিবারের মধ্যে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আগামিকাল, রবিবার সকালে ওই অঞ্চলেই এটির শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি।

মৌসম ভবনের পূর্বাভাস, গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে সোমবার সন্ধের আগেই মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’–এ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইরান। পারস্যের পুরাণ এবং মহাকাব্য শাহনামা-য় ‘আকভান দিভ’ এক মায়াবী দানব।

তবে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলেও বাংলার আবহাওয়ায় সেটির বড় কোনও প্রভাব বিস্তারের আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই ১৪ থেকে ২০ নভেম্বর শুকনো আবহাওয়া থাকার পূর্বাভাস। পাহাড় ও ডুয়ার্সেও এই সময়ে বৃষ্টির কোনও ইঙ্গিত নেই।

দক্ষিণবঙ্গেও ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে ১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পরদিন ২০ নভেম্বর পরিস্থিতির কিছুটা বদল হতে পারে।

এদিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত এবং তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

অর্থাৎ, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কবে, কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়। সমুদ্রের পরিস্থিতি ও ওয়েদার সিস্টেমের অভিমুখের উপর নির্ভর করবে পরবর্তী পূর্বাভাস।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন