যুব ১০ কিলোমিটার রেড রান ম্যারাথনে বাংলার সোনা
deshersamay


দেশের সময়: ৩ নভেম্বর বিহারের পাটনায় অনুষ্ঠিত চতুর্থ জাতীয় রেড রান ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পাটনার গান্ধী ময়দান থেকে এই ১০ কিলোমিটার রেড রান শুরু হওয়ার পর প্রতিযোগীরা আবার পার্টনার নতুন মেরিন ড্রাইভ রোড হয়ে আবার গান্ধী ময়দানে এসেই দৌড় সমাপ্ত করে। এই দৌড়ের মূল উদ্দেশ্য ছিল এইডস বিষয়ক জনসচেতনতা গড়ে তোলা। এই দৌড় উপলক্ষে পাটনার গান্ধী ময়দান মিনি ভারতবর্ষের রূপ নিয়েছিল।

২৫টি রাজ্যের ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের সেরা যুবক ও যুবতীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অনুপম মাহাতো প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করে।১০ কিলোমিটার দৌড়াতে তার সময় লেগেছে ২৯. ৫১ মিনিট। উত্তরপ্রদেশের অভিষেক কুমার ৩০. ১৪ মিনিট সময় করে দ্বিতীয় স্থান এবং উত্তরপ্রদেশের বিদ্যাসাগর ৩০. ২৮ মিনিট সময় করে তৃতীয় স্থান লাভ করে।

পশ্চিম মেদিনীপুর অনুপমা মাহাতো প্রথম পুরস্কার পুরস্কার হিসাবে একটি বৃহৎ সুদৃশ্য ট্রফি ও ৫০০০০ টাকার আর্থিক পুরস্কার দেয়া হয় । পশ্চিমবঙ্গের সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার হয়ে পশ্চিমবঙ্গ দলের প্রতিনিধিত্ব করছে অনুপম পশ্চিমবঙ্গ দলের পশ্চিমবঙ্গ রাজ্য এইট নিয়ন্ত্রণ প্রতিরোধ সংস্থার অফিশিয়াল হিসাবে পিয়ালী দাস ও নুডাল টিচার হিসেবে দ্বীপেন বসু দলের নেতৃত্ব দিচ্ছেন।দ্বীপেন বসু জানান যে ২০২৩ সাল থেকে এই জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে, এটা ছিল চতুর্থ বর্ষ আমরা এ নিয়ে চারবারের মধ্যেই তিনবার আমাদের রাজ্যের ছেলেরা প্রথম স্থান লাভ করে অনন্য নজির স্থাপন করলো l

পশ্চিমবঙ্গে বহু প্রতিভাবান ম্যারাথন দূরবীন আছে কিন্তু এদের পরিচর্যা ও প্রশিক্ষণের জন্য পরিকাঠামো ও পরিবেশের বহু উপকরণ থাকলেও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে আমাদের রাজ্যের ম্যারাথন খেলোয়াড়দের সিকিমে, ব্যাঙ্গালোরে অন্য রাজ্যে গিয়ে গিয়ে প্রশিক্ষণ নিতে হচ্ছে l আমাদের নতুন ক্রীড়া নীতি ও বিদ্যালয় স্তরে বলিষ্ঠ নতুন ক্রীড়া নীতি প্রণয়ন করা প্রয়োজন l তাহলেই বাংলা আবার যখন সবাই শ্রেষ্ঠ আসন লাভ করবে l

ক্রীড়া প্রশিক্ষণে আর্থিক বরাদ্ধ প্রয়োজনl ক্রীড়া প্রতিভা অন্বেষণে মহাকুমা ভিত্তিক সারা বছর ভিত্তিক বিভিন্ন খেলার জন্য শিবিরের আয়োজন করতে হবে যেমন, তেমনি জাতীয় স্তরে পদক লাভ কারীদের চাকরির সংস্থান সুনিশ্চিত করতে হবে এবং পাঠক্রমে ক্রীড়া প্রতিভার ক্রিয়া প্রতিভার প্রতিফলন রিপোর্ট কার্ডে সুনিশ্চিত করতে পারলেই ক্রীড়া মানের উন্নতি হবে ।

