প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•বনগাঁ AC লোকাল ট্রেনের সিটে 4 নম্বর জায়গায় এক যাত্রী বসতেই বসচা, প্রতিবাদ,তারপর হাতাহাতি: দেখুন ভিডিও •নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট

বনগাঁ AC লোকাল ট্রেনের সিটে 4 নম্বর জায়গায় এক যাত্রী বসতেই বসচা, প্রতিবাদ,তারপর হাতাহাতি: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় :শনিবার সন্ধ্যা ৬ টা ১৪ শিয়ালদহ থেকে বনগাঁ-ভায়া রানাঘাট লোকাল এসি লোকাল ট্রেন ছুটল অন্যান্য দিনের মত অফিস ফেরত সহ পুজোর সময়ের অতিরিক্ত যাত্রী নিয়ে ।

বারাসত পেরতেই হঠাৎ ট্রেনের কামরায় এক যাত্রীর বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়াল অন্যান্য যাত্রীরা । অভিযোগ 4 নম্বর সিটে জোর করে বসেছেন সেই যাত্রী যা দেখে প্রতিবাদ শুরু হয়ে যায় গোটা কামরায় । অভিযোগ এমনই , এসি লোকাল ট্রেনের অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা একটু আরাম করেই ট্রেনে যাত্রা করবেন । সেখানে তিন জনের সিটে 4 জন কেন বসবেন ? এই 4 নম্বর যাত্রীর বসাকে কেন্দ্র করেই ব্সচার শুরু তা পরে হাতাহাতির পর্যায় পৌঁছায় ।  দেখুন ভিডিও

লোকাল ট্রেনের সিটে 3 নাকি 4 জনের বসার জায়গা, কী জানাল রেল?

ভারতীয় রেল বিশ্বের সর্ববৃহত্তম রেল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে একদিকে যেমন এক্সপ্রেস ট্রেনগুলির রুট রয়েছে, তেমনই অন্যদিকে রয়েছে অসংখ্য লোকাল ট্রেনের রুট। দেশের সবকটি ডিভিশন থেকে একাধিক লোকাল ট্রেনের রুট ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রাম্য এলাকাতেও। ভারতের মানচিত্রে রেললাইনগুলিকে ট্র্যাক করলে দেখা যাবে জালের মতোই ছড়িয়ে রয়েছে লোকাল  ও এক্সপ্রেস ট্রেনের রুট ।


পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা ডিভিশন থেকেও একাধিক রুটে চালানো হয় লোকাল ট্রেন। হাওড়া থেকে তারকেশ্বর লাইন, বর্ধমান , ব্যান্ডেল, খড়গপুর, পাশকুঁড়া, কাটোয়া লাইনে চালানো হয় লোকাল ট্রেন। অন্যদিকে শিয়ালদা থেকে লোকাল ট্রেন চালানো হয় হাসনাবাদ, বনগাঁ, গেদে, রাণাঘাট, নামখানা, বজবজ লাইনে।

নিত্যযাত্রীরা যারা নিয়মিত লোকাল ট্রেন ব্যবহার করেন, তাঁরা জানেন লোকাল ট্রেনে ভিড় হয় ব্যাপক ভাবে। হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন তুলনামূলক ফাঁকা থাকলেও, শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে অফিস টাইমে ওঠা দুষ্কর। কোনও বগির সব সিট ভরে তো যায়ই,
শিয়ালদা থেকেই ট্রেনে দাঁড়িয়ে যান অনেকেই। আবার শিয়ালদার পর দমদম পার করতেই ট্রেনে পা ফেলা অসাধ্য হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে লোকাল ট্রেনে, বিশেষত শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের সিটে সবসময়ই দেখা যায় 4 জন যাত্রীকে বসে যেতে। তবে, 4 নম্বর জায়গায় যিনি বসেন তিনি কোনওমতেই বসতে পারেন। অনেক যাত্রীর বক্তব্য, অমন ভাবে বসে যাওয়ার তুলনায় দাঁড়িয়ে যাওয়া ঢের ভালো। তবে তা সত্ত্বেও প্রতিটি সিটেই থাকেন 4জন ব্যক্তি।

মূলত, যাত্রীরা নিজেদের মতো করেই সৌহার্দ্য বজায় রেখে সিটে 4 জনের জায়গা করে নেন। বছরের পর বছর এই অলিখিত সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রয়েছে রেলযাত্রীদের। তবে রেল এপ্রসঙ্গে কী জানাচ্ছে? তা জেনে নেওয়া যাক।

রেলের তরফে দেশের সময় ডিজিটালকে জানানো হয়েছে, সিটে বসা নিয়ে রেলের কোনও লিখিত নিয়ম নেই। তবে, যে সিটগুলিতে চারজন বসেন, সেগুলি আসলে 3 জনের সিট। সেই কারণেই, সিটের সংখ্যাও থাকে 3টি। তবে যাত্রীরা বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখেন বলেই, চারজন বসে যেতে পারেন। তবে এসি বনগাঁ লোকালে চারজন বসে যেতে পারেন কিনা সে বিষয়ে সঠিক কোন উত্তর মেলেনি এখনও পর্যন্ত ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন