বুকে ব্যথা- বিশ্বজিৎ’কে বনগাঁ থেকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায় , পুলিশি হেফাজতে থাকাকালীন অসুস্থ প্রাক্তন বিধায়ক
deshersamay

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক তথা রাজনৈতিক নেতা বিশ্বজিৎ দাস । বনগাঁ থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত (রেফার) করা হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে ।

সম্প্রতি বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিশ্বজিৎ। অস্ত্র আইনের ২৫ (১) (এ) এবং ২৭ ধারা, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ২৬২ ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। আগামী ৬ অক্টোবর বিশ্বজিতকে আবার আদালতে হাজির করানোর কথা।

পুলিশ সূত্রে খবর, বনগাঁ থেকে কলকাতার কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ককে। সম্প্রতি বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিশ্বজিৎ। অস্ত্র আইনের ২৫ (১) (এ) এবং ২৭ ধারা, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ২৬২ ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশি হেফাজতে থাকাকালীন রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন বিশ্বজিৎ। প্রথমে তাঁকে বনগাঁর জে আর ধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

হাসপাতাল যাওয়ার পথে বিশ্বজিত বলেন, ‘‘চেস্ট পেন হচ্ছে। শরীর খুব উইক।’’ বনগাঁ মহকুমা হাসপাতালে তাঁর শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। তার পর কলকাতায় রেফার করা হয়েছে বলে খবর।

বিশ্বজিৎ বনগাঁ উত্তরের দু’বারের বিধায়ক। ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপি, আবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। ২০২৪ সালের লোকসভা ভোট এবং ২০২৬ সালের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী ছিলেন। ভোটের ফলঘোষণার পরে ঋতব্রত শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন।

