প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁর একাধিক বিগ বাজেটের পুজো এবার টেক্কা দিতে পারে কলকাতাকেও

deshersamay

Share article:

দেশের সময়: বনগাঁয় একাধিক বিগ বাজেটের পুজো হয়। একাধিক পুজো রয়েছে যা টেক্কা দিতে পারে কলকাতার পুজোকে।

বড় পুজোগুলির মধ্যে অন্যতম মতিগঞ্জ ঐক্য সম্মেলনী ক্লাব তথা হাবড়ার বিধায়ক দেবদাস মন্ডলের পুজো নামে  পরিচিত । এ বছর ৬০তম বর্ষ। এ বারের থিম রাম মন্দির। এই মণ্ডপের প্রস্তুতি ইতি মধ্যেই আলাদা করে নজর কাড়ছে। গত কয়েক মাস ধরে শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে তৈরী হচ্ছে এই মণ্ডপ, যা দেখতে এখন থেকেই ভিড় করছেন স্থানীয় মানুষ ।

বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো যা শঙ্কর আঢ্যর পুজো নামে পরিচিত। রাজ্যে পালা বদলের পরেও এবছরও নজর কারা আলোকসজ্জা এবং মন্ডপে সেজে উঠছে শিমুলতলা পাড়া এলাকা । এ বছর 8১তম বর্ষ। থিম কাপ্পনিক মন্দির । অভিনব আলোকসজ্জায় সেজে উঠছে শহরের রাস্তা ।

বনগাঁর আরও এক প্রাচীন এবং বড় পুজো হল
বনগাঁ অভিযান সংঘের পুজো। এ বছর ৮১তম বর্ষে পদার্পণ করল। থিম অভিযান ঘুরছে। প্রতিমাতেও অভিনবত্ব এই পুজোয়।

গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো ৭৮তম বর্ষ। থিম বাঙালিনী । এই মণ্ডপ রাতের আলোয় আলাদা করে নজর কাড়বে প্রতি বছরের মত এবারও। গত কয়েক মাস ধরে শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে ফুটিয়ে তোলা হচ্ছে এই মণ্ডপ ।

বনগাঁর আরও একটি বড় পুজো হলো বনগাঁ ১১-এর পল্লি যুব গোষ্ঠী ,বনগাঁর ১২-এর পল্লি স্পোর্টিং ক্লাব এ  মহিলা পরিচালিত পুজো । এবছর প্রথম  মহিলা পরিচালিত ভারত সংঘ পুজো । থিম নারী ও নদী ।

বনগাঁর  পুজোগুলির মধ্যে ঐতিহ্য, আবহের বিচারে এই পুজোর তালিকা আপনাদের সামনে তুলে ধরা হলো। তবে, এগুলি ছাড়াও বনগাঁর আরও একাধিক প্রসিদ্ধ মণ্ডপ রয়েছে। একাধিক পুজো রয়েছে যেগুলি এই তালিকায় স্থান পায়নি। দেশের সময় অনলাইনে এই পুজোগুলিকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, এমন কোনও বিষয় নেই।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন