গ্রেফতার বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ,বেআইনি অস্ত্র রাখার অভিযোগ : দেখুন ভিডিও
deshersamay

দেশের সময়: বনগাঁ : আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে গোপালনগর থানার পুলিশ গোপালনগর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। নিজের গাড়িতে ছিলেন বিশ্বজিৎ। গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি। সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে অভিযোগ। এর পরেই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিশ্বজিৎ দাসের গাড়িতে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার কারণে আগ্নেয়াস্ত্র-সহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দেখুন ভিডিও
প্রসঙ্গত,বনগাঁ উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক ছিলেন বিশ্বজিৎ ৷ ২০২১ সালে তৃণমূল তাঁকে টিকিট না দেওয়ায় বিজেপিতে যোগ দেন। পদ্মফুল টিকিটে বাগদা থেকে জয়ীও হন। তবে কয়েক মাসের মধ্যেই তৃণমূলে ফিরে যান তিনি। ২০২৪ সাল থেকে তিনি বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন ৷ বেশ কিছুদিন ধরে তাঁকে এলাকায় দেখা যায়নি। সোমবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।




