প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁর হরিদাসপুরে যশোর রোডে জোড়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার

deshersamay

Share article:

ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁর হরিদাসপুর এলাকার যশোররোডে উদ্ধার হলো দুটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। শুক্রবার দুপুরে গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে যশোর রোডের ধারে হরিদাসপুর সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায় পেট্রাপোল থানার পুলিশ এক ঝটিকা অভিযান চালায়। সেখানে যশোর রোডের পাশে একটি গাছের গুড়ির ফাঁকে সুকৌশলে লুকিয়ে রাখা একটি কাপড়ের ব্যাগ থেকে অস্ত্র ও কার্তুজগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।

কোনো অসামাজিক গোষ্ঠী বা দুষ্কৃতী দল এলাকায় বড়সড় কোনো অশান্তি বা নাশকতা পাকানোর পরিকল্পনা করছিল কি না, জোড়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের পর সেই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে নানা প্রশ্ন ও তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

খবর পেয়েই ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পেট্রাপোল থানার ওসি এবং বনগাঁর এসডিপিও। পুলিশ কর্তাদের উপস্থিতিতেই পুরো এলাকাটি খতিয়ে দেখে অস্ত্রগুলি আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা হয়। সমগ্র ঘটনাটি প্রসঙ্গে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত জানান, রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বোমাবারুদ উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান জারি রয়েছে। 

এর আগে বনগাঁ থানা এলাকা থেকেও অস্ত্র কারবারে যুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবারও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। কারা এই বেআইনি অস্ত্র সেখানে মজুত করেছিল এবং এর নেপথ্যে কী ধরনের উদ্দেশ্য লুকিয়ে ছিল, তা খতিয়ে দেখতে পেট্রাপোল থানার পুলিশ ইতিমধ্যে জোরদার তদন্ত শুরু করেছে।‌

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন