প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

১০ হাজার থেকে লাখ টাকার রাখি! ভাইদের চমকে দিতে রাখিবন্ধনে বনগাঁর গয়নার দোকানে বোনেদের ভিড়

deshersamay

Share article:

দেশজুড়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী রাখিবন্ধন উৎসব । ভাই-বোনের ভালবাসার এই বিশেষ দিনে ভাইদের হাতে রাখি বেঁধে দেন বোনেরা, আর বিনিময়ে ভাইয়েরাও বোনেদের সুরক্ষা ও ভালবাসার প্রতীক হিসেবে নানা উপহার তুলে দেন। এই বছরের রাখিবন্ধন উৎসবকে আরও স্মরণীয় ও স্পেশাল করে তুলতে কলকাতার গয়নার দোকানগুলিতে দেখা যাচ্ছে অভিনব এক চিত্র । ভাইয়ের জন্য প্রিমিয়াম ও আকর্ষণীয় সোনার এবং হিরের রাখির চাহিদা হঠাৎ করেই তুঙ্গে উঠেছে।

শহরের অলঙ্কার ব্যবসায়ী বিনয় সিংহ ও কল্যাণ তারনদের  মতে, উৎসবের মরসুমে সোনা ও হিরের গয়নার প্রতি বাঙালির কদর সবসময়ই আলাদা। আরও এক গয়না বিক্রেতা তরুণ সিংহ জানান, “রাখি অত্যন্ত বিশেষ একটি উৎসব। প্রতিটি বোনই চায় তার ভাইয়ের জন্য সেরা রাখিটি বেছে নিতে।

এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে সোনার রাখি বোনদের কাছে এক দারুণ পছন্দ হয়ে উঠেছে।” তিনি আরও জানান যে, সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণেই স্বভাবতই এই বিশেষ রাখিগুলির মূল্যের ওপর তার সরাসরি প্রভাব পড়েছে।

বনগাঁর গয়নার দোকানগুলিতে প্রিমিয়াম এই রাখিগুলির প্রাথমিক দাম রাখা হয়েছে ১০,০০০ টাকা থেকে। অন্যদিকে, সোনা ও হিরের সুক্ষ্ম কাজ করা রাখির ক্ষেত্রে সেই দাম পৌঁছাচ্ছ ১ লক্ষ টাকা পর্যন্ত। দোকানে থাকা প্রিমিয়াম কালেকশনের মধ্যে সবচেয়ে দামি রাখির মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ টাকা, আর সবচেয়ে কমদামি সোনার রাখিটি পাওয়া যাচ্ছে ১০,০০০ টাকায়। ভাইয়ের হাতে স্পেশাল উপহার তুলে দিতেই ক্রেতারা এই মহার্ঘ রাখির দিকে ঝুঁকছেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন