প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

হড়পা বান বিপর্যয়: নেপালে নিখোঁজ রাজ্যের ৩২ জন, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, যোগাযোগ করা যাচ্ছে না ২৮৮ জন ভারতীয়ের সঙ্গে, জানাল বিদেশ মন্ত্রক

deshersamay

Share article:

নেপালের হড়পা বান বিপর্যয়ে রাজ্যের ৩২ জন নিখোঁজ। বৃহস্পতিবার পরিসংখ্যান দিয়ে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, নিখোঁজ হওয়া ৩২ জন মূলত কলকাতা এবং চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গেই তাঁরা সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

শুভেন্দু জানিয়েছেন, সরকার নিখোঁজদের ব্যাপারে খোঁজখবর করছে। নবান্নে বুধবার রাত থেকে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সেখান থেকেই নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। মুখ‍্যমন্ত্রী বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের মধ‍্যে সাত-আট জনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। রাজ‍্য সরকার এই পর্যটকদের ফিরিয়ে আনার জন‍্য সব রকম ভাবে সহযোগিতা করবে।’

বুধবার সকালে হড়পা বানের জলস্রোতে রাসুয়া ও নুয়াকোট জেলায় একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেপাল পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিঁখোজ বহু মানুষ। তার মধ্যে অন্তত ৩০০ জন ভারতীয় রয়েছেন বলে সরকারি সূত্রে খবর। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই দু’টি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। তা হলো— 033-2479 3311, 9147890181। কেন্দ্রীয় সরকারও ভারতীয় দূতাবাসের নম্বর শেয়ার করেছে। তা হলো— +9779851316807, +9779709107500।

ভয়াবহ বিপর্যয়ের পরে নেপালে ঘুরতে গিয়ে আটকে বহু ভারতীয় পর্যটক। নাগরিকদের নিয়ে উদ্বেগ আরও বাড়ল বিদেশ মন্ত্রকের তথ্য। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, ২৮৮ জন ভারতীয়ের সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না।

পাশাপাশি প্রায় ২০০ ভারতীয় নাগরিক চিনের দিকে সীমান্ত এলাকায় আটকে রয়েছেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা এবং নিখোঁজদের সন্ধানে নেপাল ও চিনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের উদ্ধারের ব্যবস্থা করছে কেন্দ্র। ইতিমধ্যেই বিধস্ত নেপাল থেকে ২১ জনকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ভারতে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন