প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কাঁটাতার পেরিয়ে ভারতে প্রেমিকা! প্রেমের টানে ঘুচল সীমান্তের ব্যবধান

deshersamay

Share article:

প্রেমের টানে দুই দেশের কাঁটাতার বাধা হয়ে দাঁড়ায়নি। ভারতে বসবাসকারী প্রেমিকের বিয়ের প্রস্তাবে বৈধ পাসপোর্ট নিয়েই বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন বাংলাদেশের এক তরুণী। সোমবার হাবরার চোংদা মোড়ে প্রেমিক যুগলের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই প্রেমিক যুগলকে আটক করে খবর দেন পুলিশকে। হাবরা থানার পুলিশ দু’জনকে থানায় নিয়ে এসে জেরা করেন। কোনও পক্ষের অভিযোগ না থাকায় এবং বৈধ পাসপোর্ট, ভিসা থাকার কারণে প্রেমিক যুগলকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বাংলাদেশের নাটোরে বাড়ি নূপুর সরকারের। তিন বছর আগে ফেসবুকে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল জাগুলিয়ার যুবক বিমল মজুমদারের। আলাপ থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তিন বছর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের প্রেম আরও গভীর হয়। সম্প্রতি প্রেমিক বিমল বিয়ের প্রস্তাব দেন নূপুরকে।

তার পরেই এ পারের প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে চলে আসেন তরুণী প্রেমিকা। হাবরার চোংদা মোড়ে তাঁদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে হাবরা থানার পুলিশ তাদের থানায় নিয়ে এসে। একপ্রস্ত জেরা করে দেখা যায় বাংলাদেশের তরুণী বৈধ পাসপোর্ট, ভিসা নিয়েই এ দেশে এসেছেন।

নূপুর বলেন, ‘তিন বছরের প্রেম আমাদের। বিমল বিয়ের প্রস্তাব দিয়েছিল। এ দেশে আসার জন্য পাসপোর্ট এবং ভিসার খরচও ওই দিয়েছে। বৈধ পাসপোর্ট নিয়েই আমি এ দেশে এসেছি। এখন ও আমাকে বিয়ে করতে আপত্তি করছে। এখানে আমার কিছু হলে দায়ী থাকবে বিমল।’ এই নিয়ে বিমল কিছু বলতে চাননি। হাবরা থানার পুলিশ জানিয়েছে, বাংলাদেশের তরুণী পাসপোর্ট নিয়েই এ দেশে এসেছেন। কেউ কোনও অভিযোগ না করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন