প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Independence Day- শব্দটি ডিকশনারি থেকে তুলে দিয়ে ‘স্বরাজ দিবস’ এর দাবি কেন্দ্রীয় মন্ত্রীর: দেখুন ভিডিও

deshersamay

Share article:

স্বাধীনতা দিবসের দিন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য নিয়ে তৈরি হলো বিতর্ক। স্বাধীনতা দিবসের ইংরেজি তর্জমা – Independence Day শব্দটি ডিকশনারি থেকে তুলে দেওয়ার পক্ষে সওয়াল বনগাঁর সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। এই ইংরেজি শব্দের ব্যবহার বন্ধ করে ‘স্বরাজ দিবস’ শব্দবন্ধ ব্যবহারের পক্ষে সওয়াল করেছেন তিনি।

শনিবার বনগাঁর পেট্রাপোলে একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দেখুন ভিডিও


উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোলে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সেখানেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা দিবসকে স্বরাজ দিবস হিসাবে পালনের কথা বলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু বলেন, ‘আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্স ডে কথাটি ডিকশনারি থেকে তুলে দেওয়া উচিত। কারণ কথাটি ব্রিটিশদের দেওয়া…ব্রিটিশ আসার আগে ভারতের জিডিপি ২৭ ট্রিলিয়ন ডলার ছিল, আর ব্রিটিশ যাওয়ার পরে শূন্যতে নেমে গিয়েছিলো। আজকের দিনটি স্বাধীনতা দিবস হিসেবে নয়, স্বরাজ দিবস হিসেবে পালন করা উচিত।’ এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিকাশ ঘোষ বলেন, ‘এই নিয়ে কোন মন্তব্য বা প্রতিক্রিয়া দেবেন না।’
অন্যদিকে সীমান্ত এলাকার আর্থসামাজিক উন্নতির জন্য লান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে উন্নয়নমূলক কাজের অনুরোধ জানান রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয়া। অশোক কীর্তনীয়া বলেন, ‘আমাদের এই সীমান্ত এলাকা অনুন্নত। আমি ল্যান্ড পোর্ট অথরিটির কাছে অনুরোধ করব যদি কোনও উন্নয়নমূলক কাজ এখানে করা যায়, আমরা যৌথভাবে সেই কাজ করব এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য।’

Tags: দেশ

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন