প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

রাজ্যে সরকারি উদ্যোগে ‘রাখি বন্ধন’ পালিত হবে , কলকাতার রাজপথে তেরঙ্গা যাত্রায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:
হীয়া রায়

কলকাতা: কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে প্রথমবার অংশগ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার কলকাতায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ছবি তুলেছেন শুভাশিস রায় ।

সোমবার সেই শোভাযাত্রায় স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকা হাতে নিয়ে কলকাতার  রাজপথে তেরঙ্গা যাত্রার নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গে পা মেলালেন দিলীপ ঘোষ, অর্জুন সিংহ-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য ও বিধায়কেরা।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, রাজ্য সরকারের উদ্যোগে এ বার থেকে প্রতি বছর ‘রাখি বন্ধন’ কর্মসূচিও অনুষ্ঠিত হবে।

এ দিন শহরের গোষ্ঠ পাল সরণি থেকে পদযাত্রাটি শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট বা উত্তর দিকের ফটক পর্যন্ত অগ্রসর হয়। মিছিলের একেবারে অগ্রভাগে জাতীয় পতাকা হাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, মন্ত্রী অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং কৌস্তভ বাগচী-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ লেখা মূল ব্যানারের পেছনে নেতা-মন্ত্রীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে তেরঙ্গাময় হয়ে ওঠে শহরের রাজপথ।

শোভাযাত্রা শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চলতি বছর থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সরকারি স্তরে ‘রাখিবন্ধন’  উৎসব পালিত হবে। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি জানান, রাখী বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সকলের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি। ভারতসেরা করতে পারি।’ রাখির ধর্মীয় মাহাত্ম্যকে শ্রদ্ধার পাশাপাশি পারস্পরিক সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এর মূল উদ্দেশ্য। রাখি উৎসবের মধ্য দিয়ে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করে পশ্চিমবঙ্গকে ‘নবনির্মাণ’ করা এবং দেশের সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার অঙ্গীকার নেন তিনি।

উল্লেখ্য, প্রতি বছর ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রের এনডিএ সরকার ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান পালন করে থাকে। ইতিপূর্বে রাজ্যে ভিন্ন রাজনৈতিক দলের সরকার থাকায় সরকারি ভাবে এই কর্মসূচি পালিত হত না। এ বার রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন এই প্রথম কেন্দ্র সরকারের ওই উদ্যোগে রাজ্যকে যুক্ত করল।

সোমবার ছবিগুলি তুলেছেন শুভাশিস রায় ।

এই অভিযান উপলক্ষে রাজ্যজুড়ে ৭০ লক্ষ তেরঙ্গা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু জানান, ১৫ অগস্ট রেড রোডের মূল সরকারি স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে নিজ গৃহে তেরঙ্গা উড়িয়ে এই অভিযান সফল করার আহ্বান জানানো হচ্ছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন