প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরেও জারি সতর্কতা, অতি ভারী বৃষ্টি ভাসাবে কোন কোন জেলা? কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

deshersamay

Share article:

সকাল থেকেই ছিল কড়া রোদ। সঙ্গে ভ্যাপসা গরম। ঘেমেই স্নান হয়ে গিয়েছেন অনেকে। তবে এই গরম ক্ষণস্থায়ী। সক্রিয় মৌসুমি অক্ষরেখায় রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিস বলছে,আজ, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত। উত্তরের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল সাড়ে ছ’টা থেকে সোমবার সকাল সাড়ে ছ’টার মধ্যে কলকাতায় ০.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বুধবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে তিন জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইবে। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে মালদা হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়াও, রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্তও একটি নিম্নচাপ অক্ষ বিস্তৃত রয়েছে। এই দুইয়ের কারণে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বৃদ্ধি পেতে পারে। উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে আজ সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া এমনই থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কম হতে পারে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন