প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার!

deshersamay

Share article:

সম্প্রতি হকার উচ্ছেদ ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বাংলার একাধিক রেল স্টেশনে বুলডোজার দিয়ে দোকান ভাঙার ঘটনাকে ঘিরে হইচই পড়ে গিয়েছিল।

এরপর কয়েকদিন আগে কলকাতা পুরসভার তরফে সুকান্ত সেতু এবং শিয়ালদহ ফ্লাইওভারের নিচের দোকানগুলির কাছে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়, সাতদিনের মধ্যে জায়গা খালি করে দিতে হবে।

যদিও সেরকম কিছু ঘটেনি। তবে এবার রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য প্রশাসন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন রাজ্যের পুর এবং নগরোয়ন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি যেটা জানালেন, সেটা হকারদের কাছে একদিকে যেমন স্বস্তির বার্তা অন্যদিকে চিন্তায়ও রাখবে তাঁদের।

এদিন সাংবাদিকদের অগ্নিমিত্রা জানালেন, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কোনও হকার উচ্ছেদ করা হচ্ছে না। তিনি বলেন, ‘দুর্গাপুজো পর্যন্ত কোনও হকার উচ্ছেদ করা হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অর্থাৎ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি।

তবে এর পাশাপাশি হকারদের সতর্কবার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, ফুটপাথ দখল করে কোনওভাবেই ব্যবসা করা চলবে না। ইতিমধ্যেই ফুটপাথে দোকান বসানো নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেক্টর ফাইভে যে সমস্ত দোকান ছিল ফুটপাথে সেগুলোকে ভেঙে অপেক্ষাকৃত ছোট জায়গা করে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অফিসপাড়ায় কোনওভাবেই আগুন জ্বালিয়ে দোকানে ব্যবসা করা যাবে না।

এদিন অগ্নিমিত্রা স্পষ্ট করে বলে দেন, ‘যাঁরা সম্পূর্ণ ফুটপাথ দখল করে বসে রয়েছেন, তাঁদের ফুটপাথ ছেড়ে এমনভাবে ব্যবসা করতে হবে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনও বাধা না হয়। একজনের সুবিধার জন্য এত মানুষের অসুবিধা হতে পারে না। তাই ফুটপাথ দখল করে ব্যবসা করা যাবে না।’

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন