প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

deshersamay

Share article:

স্বনির্ভরগোষ্ঠীকে সাহায্য করতে রাজ্য সরকার সব রকম ভাবে পাশে থাকবে। সাড়ে তিন লাখ টাকা ঋণের ব্যবস্থাও করবে। কিন্তু সমস্ত গোষ্ঠীর কাজের অডিট হবে। সেখানে হিসেবনিকেশ না মিললেই ঋণ বাতিল করে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

বুধবার বারাসতে রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানে তিনি জানান, মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে এই মুহূর্তে রাজ্যে সাড়ে ১২ লক্ষ স্বনির্ভরগোষ্ঠী রয়েছে। চলতি বছরে সেই সংখ্যাটা আরও এক লক্ষ বাড়বে। প্রতিটি গোষ্ঠীকেই সাড়ে তিন লক্ষ টাকা করে ঋণও দেওয়া হবে। তার জন্য ব্যাঙ্ক থেকে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার ঋণ হবে। তবে ঋণ পাওয়ার পরে কোন গোষ্ঠী কেমন কাজ করছে, অডিট করে দেখা হবে তা।

দিলীপ বলেন, ‘যে মহিলারা এক লক্ষ টাকার বেশি ব্যবসা করেছেন, তাঁরা লাখপতি দিদি হবেন। আমরা তিন লক্ষ লাখপতি দিদি তৈরি করব পশ্চিমবঙ্গে। তবে প্রতিটি গোষ্ঠীর কাজের অডিটও হবে। এক বছরে কী কাজ করেছে দেখে তার পরে ঋণ দেওয়া হবে। নইলে ঋণ বাতিল করে দেব আমরা।’ মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারি টাকা যেখানে যেখানে পৌঁছবে, সেখানেই অডিট হবে। তৃণমূল জমানায় অডিট হতো না বলেও অভিযোগ করেছেন দিলীপ। বলেন, ‘এত দিন (তৃণমূল) কিছুই হতো না। নেতারা মিলে চুরি করে খেত।’

দিলীপ জানান, পঞ্চায়েত স্তরে কর সংগ্রহের ক্ষেত্রেও নানা দুর্নীতি, গাফিলতি ছিল। বর্তমান সরকার তা বন্ধ করেছে। ফলে সরকারের আয়ও বেড়েছে। মন্ত্রীর কথায়, ‘গত সরকারের আমলে পঞ্চায়েতের ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে ঘাটতি ছিল। কিছু লোকে ট্যাক্স দিলেও দালালরা খেয়ে নিত। এখন সব ঠিক আছে। তাই সরকারের ইনকামও বেড়ে গিয়েছে।’ আগামী ১ অগস্ট উত্তর ২৪ পরগনার সমস্ত পঞ্চায়েতে পর্যালোচনা বৈঠক হবে বলে জানিয়েছেন দিলীপ।

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন