নিম্নচাপ সরলেও বৃষ্টি অব্যাহত, কবে থামবে? জানুন আপডেট
deshersamay


অবশেষ বাংলা ছাড়ল নিম্নচাপ। এবার গন্তব্য ছত্তিশগঢ়। ফলে সরাসরি আর কোনও প্রভাব পড়বে না বাংলায়। তবে পরোক্ষ প্রভাবে বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। অপরদিকে সাময়িক বিরতি কাটিয়ে ফের অতি ভারী বৃষ্টির শুরু হয়েছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন এমনই বৃষ্টি সম্ভবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই মহুর্তে মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছেড়ে রাজস্থানের গঙ্গানগরর হয়ে ছত্তিশগঢ়র উপর দিয়ে পুরী হয়ে বঙ্গোপসগার পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপরদিকে, নিম্নচাপের কাঁটা সরেছে বাংলার উপর থেকে।
বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও আবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা বাতাস।

শুক্রবার ও শনিবার এই দু’দিন বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়বে।
মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বাড়বে। বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে।
কলকাতা ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, শহরে সারাদিন আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বাইরে বেরোনোর আগে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। সেই কারণে তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য অস্বস্তি হতে পারে । তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৫.৩ মিলিমিটার।
অপরদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় হবে অতিভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং,কালিম্পং,কোচবিহার জেলায়।

শনিবার উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। রবিবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকল। সোমবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতে।
অন্যদিকে, কৃষি ও পরিবেশের দিক থেকে এই বৃষ্টিপাত উপকারী হতে পারে। বর্ষাকালে নিয়মিত বৃষ্টির ফলে জলাধারগুলিতে জলস্তর বৃদ্ধি পাবে এবং গাছপালার জন্যও তা ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় খোলা জায়গায় অবস্থান না করা, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজনে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে বলা যায় আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়া থাকবে মেঘলা ও বৃষ্টিমুখর। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শহরের স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করাই হবে সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।
