প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Nabanna: ‘নবান্ন’-এর রং বদল!নীল-সাদা অতীত

deshersamay

Share article:

দু’হাজার ছাব্বিশে ভোটের ফলাফলের পর থেকেই পশ্চিমবঙ্গে বদলেছে রাজনৈতিক রংও ! রাজ্যে শুরু গেরুয়া ঝড়। রাজনৈতিক রং বদলের সঙ্গে সঙ্গে বাংলার রংও পরিবর্তন হতে শুরু করেছে। তৃণমূল জমানার নীল-সাদা রঙের উপর গেরুয়ার প্রলেপ পড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায়। এবার রং বদল হল রাজ্যের প্রশাসনিক ভবনেরও। গত ১৫ বছর ধরে নবান্নের রং ছিল নীল-সাদা। এবার তাতে লাগল গেরুয়ার ছোঁয়া। অর্থাৎ ‘নবান্ন’-এর রংবদল করা হল।

বাংলায় পালাবদলের পর দেখা গিয়েছিল গেরুয়া আলোয় সাজানো হয়েছে নবান্ন-কে। নতুন সরকারের প্রায় দুই মাস পর নবান্নের রঙও পরিবর্তন করা হল। তবে, পুরো প্রশাসনিক ভবনের রং বদলানো হয়নি। শুধুমাত্র বিল্ডিংয়ের মাথায় যে ‘নবান্ন’ ফলক রয়েছে, তার রং পরিবর্তন করা হয়েছে। সোমবার সকালেই দেখা গেল, নীল রং এখন অতীত। জ্বলজ্বল করছে গেরুয়া রঙের ‘নবান্ন’-এর ফলক।

নবান্ন অর্থাৎ রাজ্যের প্রশাসনিক ভবনের পুরোটাই গেরুয়া রং করা হবে কি না, সেই বিষয়ে সরকারি তরফে কিছু জানানো হয়নি। তবে, দেখা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় নীল-সাদা রং বদলে গেরুয়া করা হচ্ছে। সেক্ষেত্রে, আগামীদিনে নবান্ন পুরোটাই যে নীল-সাদা থেকে গেরুয়া হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।

উল্লেখ্য, দিন কয়েক আগেই শুভেন্দু-সরকার ঘোষণা করেছে, স্কুলগুলির ইউনিফর্মের রং পরিবর্তন করা হবে। ২০২২ সালে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সরকারি স্কুলেগুলির ইউনিফর্মের রং নীল-সাদা করা হয়েছিল। তবে, পালাবদলের পর শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন,  নীল-সাদা ইউনিফর্ম আর নয়। ২০২২ সালের আগে যে স্কুলের নিজস্ব ইউনিফর্ম বা পোশাকের রং ছিল, আগামী শিক্ষাবর্ষ থেকে আবারও সেই পুরনো রূপেই ফিরতে চলেছে স্কুলগুলি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন