প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁয় টোটো বাইক -সংঘর্ষ , মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু দেড় মাসের শিশুকন্যার, বেপরোয়া টোটো চলাচলের অভিযোগ

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: দেড়মাসের শিশু কন্যাকে নিয়ে ডাক্তার দেখাতে টোটোতে চেপে বেড়িয়ে ছিলেন বনগাঁর সাতভাই কালিতলা এলাকার বাসিন্দা পূজা ঘোষ । রবিবার সকালে বাড়ি ফেরার পথে পুরাতন বনগাঁর মাঝেরপাড়া দুই-মাইল এলাকায় রামনগর রোডে বাইকের জোড়ালো ধাক্কায় কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তাঁর দেড় মাসের শিশুকন্যা । স্থানীয়রা ছুটে এসে পূজা ও তাঁর কন্যাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দেড়মাসের শিশু বৃষ্টি ঘোষ বয়স দেড় মাস। পূজা ঘোষের স্বামী রাম ঘোষ দিনমজুর । তাঁদের দুই কন্যা এদিন সকালে দুর্ঘটনায় প্রাণ হারায় বৃষ্টি ।

স্থানীয়রা জানান,দির্ঘ দিন ধরে টোটো চলাচলের ক্ষেত্রে বনগাঁ মহকুমা জুড়ে একাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে ৷ এবার আচমকা একটি টোটো গলি রাস্তায় ঢুকতে গিয়ে বাইকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল দেড় মাসের শিশুর ।মাস দুয়েকের ছোট্ট কন্যা সন্তান ৷ দিন দুয়েকের জ্বর নিয়ন্ত্রণে আসছিল না ৷ অগত্যা রবিবার সকালে ফের শিশুকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিল তার মা৷ টোটোয় চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা গ্রস্ত টোটো থেকে ছিটকে পড়ে মৃত্যু হল তার৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ করে টোটো টি ডান দিকে টান নিয়ে গলির রাস্তায় ঢুকতে যায়৷ সে সময় বেড়ি গোপালপুরের দিক থেকে আসা একটি বাইক সজরে এসে তাকে ধাক্কা মারে ৷ টোটো উল্টেয় এবং শিশুকন্যাটি তাঁর মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ৷

শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয়রা বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে এবং টোটো ও বাইক টিকে আটক করেছে ৷
অভিযোগ বেপরোয়া টোটো চলাচলের কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং দূর্ঘটনা ঘটেই চলেছে ৷

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন