Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

মেঘে ঢাকা আকাশ সঙ্গে বৃষ্টি! উত্তরে ভারী বৃষ্টি, আজ দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

deshersamay

Share article:
হীয়া রায়

বঙ্গোপোসাগর বিরাজমান নিম্নচাপ অঞ্চলটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এ জন্য রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরজুড়ে। সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলেও।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবারও আবহাওয়ার কোনও হেরফের হবে না। বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। রয়েছে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। একই ভাবে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।

বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, আর তার জেরেই মারাত্মকভাবে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা। উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত অবস্থান করায় রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে উত্তর ও দক্ষিণ, বাংলার দুই প্রান্তেই বৃষ্টির দাপট আরও বাড়বে । জেনে নিন জেলাভিত্তিক আবহাওয়ার লেটেস্ট আপডেট ।

নতুন সপ্তাহে বৃষ্টির দাপট আরও বাড়বে । তবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তিকর গরম বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

সোমবার দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

উপকূলের জেলাগুলিতে নতুন সপ্তাহে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২১ জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ফের বাড়বে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়ার কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার:
উত্তরবঙ্গে নতুন সপ্তাহে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। রবিবার এই চার জেলায় ২০ সেন্টিমিটারের বেশি অতিপ্রবল বৃষ্টির কারণে লাল সতর্কতা  জারি করা হয়েছে। সোমবারও এই জেলাগুলিতে অতিভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা  বহাল থাকবে। পার্বত্য এলাকায় ভূমিধসের প্রবল আশঙ্কা রয়েছে।

কোচবিহারে রবিবার ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও এখানে কমলা সতর্কতা থাকবে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই দুই জেলায় বাকি জেলাগুলির মতো প্রবল দুর্যোগ না হলেও, আগামী চার দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জল ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। নীচু এলাকায় প্লাবন এবং পাহাড়ে ধস নামার আশঙ্কা থাকায় প্রশাসন ও সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির বেগ কিছুটা কমতে পারে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন