Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ফের বিপর্যয় পুরীর রথযাত্রায় , পদপিষ্ট কমপক্ষে ২০০ পুণ্যার্থী, মৃত ১,ভিড়ের চাপে অসুস্থ একাধিক

deshersamay

Share article:

২০২৫-এর স্মৃতি উস্কে পুরীর রথযাত্রায় ফের বিপত্তি। বৃহস্পতিবার দুপুরে ভিড়ের চাপে অন্তত ২০০ জন পুণ্যার্থী পদপিষ্ট হয়েছে বলে খবর। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওডিশার স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, একজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

ওডিশার পুরীতে জগন্নাথের ঐতিহাসিক রথযাত্রায় সামিল হতে হাজির হন লক্ষ লক্ষ ভক্ত। পুরী মন্দিরের থেকে বের হওয়া রথের রশি ছুঁতে দেশের নানা প্রান্ত, এমনকি বিদেশ থেকেও পুরীতে আসেন বহু পুণ্যার্থী। গত বছরের বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার প্রশাসনের তরফে ছিল পর্যাপ্ত সতর্কতা। তবুও এড়ানো গেল না বিপত্তি। ভিড়ে ঠেলাঠেলির কারণে দুপুরেই প্রায় ৩৩ জন ভক্তের অসুস্থ হয়ে পড়ার খবর এসেছিল। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানোয় বিপদ ঘটেনি। কিন্তু বিকেল গড়াতেই বাড়ে আরও ভিড়। আর তাতেই তৈরি হয় পদপিষ্টের মতো পরিস্থিতি।

পুরীর বড়দণ্ডে (গ্র্যান্ড রোড) বৃহস্পতিবার রথ দর্শনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন লাখ লাখ মানুষ। সেই ভিড়ের মধ্যে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। অসুস্থ হয়ে পড়লেন বহু মানুষ। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওড়িশা পুলিশের তরফে সমাজমাধ্যমে পোস্ট দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ভিড়ে চাপে অসুস্থ হয়ে পড়া ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক ভক্ত। তিনি জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাঁকে পুরী জেলা হেডকোয়ার্টার্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরীর মন্দির থেকে রথ বেরিয়ে যে গ্র্যান্ড রোড ধরে গুণ্ডিচা মন্দিরে যায়, সেখানে মোতায়েন করা হয়েছে বহু পুলিশ কর্মী। রয়েছে অ্যাম্বুল্যান্স, আপৎকালীন পরিষেবা। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়া মানুষজনকে তাঁরা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।

কেন হঠাৎ এ ধরনের পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে পুলিশের তরফে পোস্ট দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ৩৩ জন ভক্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তাঁদের অনেককেই অক্সিজেন দিতে হয়েছে।

Advertisement
Tags: দেশ

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন