Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
দেশের সব রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে বড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা

দেশের সব রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে বড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

deshersamay

Share article:

দেশে অবৈধ বসবাসকারীদের ধরে ধরে ফেরত পাঠানো হবে। আগেই বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আগামী বছরের মধ্যে দেশের সব রাজ্যের রাজধানীতে গড়ে উঠবে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার্স অফিস (Foreigners regional registration officer offices) বা এফআরআরও (FRRO)। কেন এই অফিস এত গুরুত্বপূর্ণ?

এই মুহূর্তে দেশব্যাপী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করানো বা তাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এফআরআরও (FRRO)। এবার প্রতিটি রাজ্যেই এই অফিস তৈরি করা হবে। এতে ডিপোর্টেশন বা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে।

দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা এবং ইমিগ্রেশন (Immigration) পরিকাঠামো খতিয়ে দেখতে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকেই তিনি নির্দেশ দেন, দেশের সব রাজ্যে এফআরআরও (FRRO) অফিস গড়ে তুলতে হবে।

এই মুহূর্তে মাত্র ১২টি জায়গায় রয়েছে এই অফিস। অধিকাংশ জায়গাতেই সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এপআরআরও অফিসারের ভূমিকা পালন করছেন।
এই বৈঠকে বিমানবন্দরগুলির ইমিগ্রেশন (Immigration) পরিকাঠামোও খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের বদল, সীমান্তে বেড়া দেওয়ার কাজ কতটা এগিয়েছে- এই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আজ রিপোর্ট নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কাছে রিপোর্ট জমা দেবেন সীমান্ত লাগোয়া জেলাগুলির পুলিশ সুপাররা। পশ্চিমবঙ্গ,  জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড,  উত্তর প্রদেশ, বিহার ও উত্তর-পূর্বের রাজ্যের এসপিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন