Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় ,বনগাঁ: ইউনিয়নের থেকে গাড়ি কিনলেও সেই গাড়িগুলির কোনো রশিদ দেয়নি। ফলে তারা পরিবহন দপ্তর থেকে কোনো নম্বর পাননি৷ এদিকে প্রশাসন থেকে জানানো হয়েছে, তিন দিনের মধ্যে ভিকেলস নম্বর না করলে রাস্তায় টোটো গাড়ি চালাতে দেওয়া হবে না ৷ এরফলে বিপাকে পড়েছে বনগাঁ মতিগঞ্জ নিমতলা টোটো ইউনিয়নের শতাধিক চালক৷

বুধবার বিকেলে গাড়ির রশিদ ও ভিকেলস নম্বর করে দেওয়ার দাবিতে বনগাঁ পুরসভার  প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখায় শতাধিক টোটো চালক । এদিন তারা ইউনিয়নের একাধিক কর্মকর্তাদের শংকর আঢ্য-র বাড়ির সামনে ধরে নিয়ে আসেন৷ এই নিয়ে উত্তেজনা তৈরি হলে  বনগাঁ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷দেখুন ভিডিও

চালকেরা জানিয়েছেন, বনগাঁ মতিগঞ্জ নিমতলায় ইউনিয়নের মাথায় ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য সহ কয়েকজন তাঁরাই বেআইনি ভাবে বহু টোটো চালকদের কাছে গাড়ির রশিদ ও ভিকেলস নম্বর ছাড়াই শহরে টেটো চালানোর ব্যবস্থা করেছিল ৷ এখন প্রশাসন থেকে টোটোচালকদের কাছে তিন দিনের মধ্যে ভিকেলস নম্বর চাইতেই বিপদে পড়েছেন তাঁরা । গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বুধবার বিকালে টোটোচালকেরা বিক্ষোভ দেখিয়ে পুলিশের দ্বারস্থ হলেন  । এখন দেখার পুলিশি কী ব্যবস্থা নেয় ।

Advertisement
Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন