“আজ গ্যালারিতে, স্বপ্নে ভারত—একদিন বিশ্বকাপে জ্বলবে তেরঙ্গা”
deshersamay


ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় আজ মেতে উঠেছে গোটা বিশ্ব। বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার সমর্থক নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে হাজির হয়েছেন স্টেডিয়ামে। সেই ভিড়ের মাজেই নজর কেড়েছেন এক ভারতীয় সমর্থক- শুভঙ্কর ঘোষ। তার হাথে তেরঙ্গা, পরনে ভারতীয় জার্সি, মাথায় তেরঙ্গা রঙের পাগড়ি আর চোখে একটাই স্বপ্ন—একদিন এই বিশ্বকাপের মঞ্চেই খেলবে ভারত।

ভারত এইবারের বিশ্বকাপ এ অংশগ্রহণ না করতে পারলেও, তার ফুটবল এর প্রতি ভালোবাসার কোনো ঘাটতি নেই । তিনি এসেছেন বিশ্বের সেরা ফুটবল উৎসবকে কাছ থেকে দেখার জন্য, কিন্তু তার চেয়েও বড় কারণ একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন বলে। তাঁর বিশ্বাস, একদিন ভারতীয় ফুটবল এমন উচ্চতায় পৌঁছাবে যে বিশ্বকাপের আসরে তেরঙ্গা উড়বে খেলোয়াড়দের হাতেই।

যেই ভারতীয় সমর্থকরা আজ দেখতে যেতে পারেনি বিশ্বকাপ, সেই সকল ফুটবল প্রেমীরা আমরা শুভঙ্কর বাবুর চোখ দিয়ে উপভোগ করে নিচ্ছি। ওনার এই উচ্ছাস দেখে একজন ফিফা অফিসার ওনাকে বলেছেন “ভারতও একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে ” এটি শুনে শুধু শুভঙ্কর বাবুর একার নয় সকল ফুটবল প্রেমীদের গর্বে বুক ফুলে উঠছে।

শুভঙ্কর বাবু এর আগেও ২0১৮রাশিয়া, ২০২২ কাতারে খেলা দেখেছেন এবং এবারে ২০২৬ কানাডা, আমেরিকার মাটিতে আমাদের ভারতের পতাকা ওড়াবেন আমাদের সকল ভারতীয়র মুখ উজ্জ্বল করবেন বিদেশের মাটিতে।উনি বললেন “আমি বিশ্বাস করি যে বাঙালি ফুটবল খেলোয়াড়ের হাত ধরে আমরা কোনো একদিন বিশ্বকাপ নিশ্চই জিতবো। বিশ্বকাপের গ্যালারিতে দাঁড়িয়ে সেই এক ভারতীয় সমর্থক যেন কোটি কোটি ভারতীয় ফুটবলপ্রেমীর মনের কথাই তুলে ধরলেন—”আজ স্বপ্ন, কাল হয়তো বাস্তব। একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে ভারত।” ওনার মতো ফুটবল প্রেমীদের কুর্নিশ জানাই, এই আবেগ বাঁচিয়ে রাখলে নতুন প্রজন্ম নিশ্চই প্রেরণা পাবে, ফুটবল কে প্রধান খেলা হিসেবে বেছে নেবে ।


