Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

নির্বাচন কমিশনের তলব ,তড়িঘড়ি দিল্লি পৌঁছলেন ঋতব্রত সহ ১০

deshersamay

Share article:
হীয়া রায়

বাংলায় তৃণমূল কংগ্রেস ভেঙে ছারখার। ৬০-এর বেশি বিধায়ক নতুন ব্লকে নাম লিখিয়েছেন। আর সেই ব্লকের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিধানসভার স্পিকার।

এবার দিল্লিতে ডাক পড়ল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। দিল্লির নির্বাচন কমিশনে দেখা করতে বলা হয়েছে তাঁকে।

বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বিধানসভায় এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নতুন ব্লক তৈরি হয়, তারা নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে। এরপরই
প্রশ্ন ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুল প্রতীকের অধিকারও কি ছিনিয়ে নেবেন ঋতব্রতরা?

ইতিমধ্যেই সেই আর্জি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে দেখা করেছেন তাঁরা। কোনও আইনি জট যাতে না তৈরি হয়, তার জন্য সবদিক বিবেচনা করেই এগোচ্ছেন তাঁরা।

রাজ্য নির্বাচন কমিশনে দেখা করার পর কর্মসমিতির বৈঠক করেন বিক্ষুব্ধ বিধায়করা। গত ২২ জুন অরূপ রায়কে চেয়ারপার্সন করে নতুন কমিটি তৈরি হয়। ঋতব্রত ছাড়াও সেখানে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সন্দীপন সাহা, জাভেদ খানের মতো নেতারা। এরপরই ওই
বৈঠকের কথা জানিয়ে কমিশনে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের এই নতুন ব্লকের তরফে। তারপরই জাতীয় নির্বাচন কমিশন থেকে ডেকে পাঠানো হয়েছে।

দমদম বিমানবন্দরে ঋতব্রত বলেন, ‘‘আসল-নকল জানি না। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রস। ২২ জুন আমাদের বিশেষ সেশন হয় এবং তার ভিত্তিতে আমরা সিইও-কে চিঠি দিয়েছিলাম এবং নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছিলাম। তাঁরা সময় দিয়েছেন। 

বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায় সময় দেওয়া হয়েছে তাঁদের। তার প্রেক্ষিতেই ৯ বিধায়ককে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন