Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ডিজেল সরবরাহে বিধিনিষেধ তুলে নিল সরকার , কাদের বিশেষ ছাড়? বড় ঘোষণা শুভেন্দুর

deshersamay

Share article:

রবিবাসরীয় সাতসকালেই জনসাধারণের জন্য বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের। এবার ডিজেল সরবরাহে বড়সড় ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহ কেটে যেতেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবেই তেলের জাহাজ চলাচল শুরু হয়েছে।

এরপরই দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে কেন্দ্র। এবার রাজ্যে ডিজেল সরবরাহ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের।

এদিন সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘আমাদের সরকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি কোনও বাধা ছাড়াই যেন সুচারুভাবে এগোতে থাকে তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।’

এরপরই তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক কন্টেইনারে (পাত্রে) ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার ফলে আমাদের পরিশ্রমী কৃষক ভাইরা, বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা কার্যক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। জনসাধারণের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে হস্তক্ষেপ করেছে।’

তিনি ঘোষণা করলেন, ‘আমরা প্রধান তেল কোম্পানিগুলোকে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে জ্বালানির বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছি।’

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.