সাসপেন্ড অভিষেক? মমতার জায়গায় অরূপ রায় ! পাঁচতারা হোটেলে ঋতব্রতদের বড় সিদ্ধান্ত
deshersamay


নিজেদের পরিচয় দিচ্ছেন ‘আসল’ তৃণমূল হিসাবে। অথচ সেই তৃণমূল থেকেই ‘আউট’ মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নতুন তৃণমূল কমিটি গঠন করেছে। চেয়ারম্যান হয়েছেন মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। এতদিন তৃণমূলের সর্বময় নেত্রী তথা চেয়ারম্যান ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঋতব্রতরা দাবি করছেন চেয়ারম্যান অরূপ।

তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন কংগ্রেস ভেঙে। তৃণমূল কংগ্রেস ভেঙে, এবার নতুন তৃণমূল, টিম ঋতব্রত। ওই বৈঠকে, এবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে সরিয়েই দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সূত্রের খবর, সোম বিকেলে, জোড়াফুল প্রতীককে সামনে রেখে টিম ঋতব্রত যে বৈঠক করে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। নতুন ওয়ার্কিং কমিটিও গঠন করা হয়েছে বলে খবর সূত্রের। সেখানে সভাপতি করা হয়েছে অরূপ রায়কে।

এতদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন অভিষেক ব্যানার্জি, এবার ওই পদ থেকে অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, জল্পনা ছিল তেমনটাই। যদিও এই তথ্যের নিশ্চয়তা মেলেনি এখনও।

জানা গিয়েছে, নতুন কমিটি গঠন করা হয়েছে ৩০ জনকে নিয়ে। সাধারণ সম্পাদক পদে থাকছেন- জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন। ভাইস চেয়ারম্যান হয়েছেন-ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ। আখরুজ্জামান খান হয়েছেন কোষাধ্যক্ষ।


Leave a Reply