গ্রেফতার এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা,জুতোর মালা হাতে বিক্ষোভ স্থানীয়দের ,কী অভিযোগ গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর বিরুদ্ধে ?
deshersamay


দেশের সময় : উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গ্রেফতার তৃণমুল নেতা ।ধৃত নিরুপম রায় গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। বনগাঁ জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরুপম রায়কে রবিবার বারাসত এলাকা থেকে গ্রেফতার করেছে বলে জানা গেছে পুলিশ সূত্রে । ধৃতের বিরুদ্ধে হুমকি-তোলাবাজির অভিযোগ রয়েছে, জানিয়েছে পুলিশ।

জেলায় জেলায় জনরোষের মুখে পড়ছেন অভিযুক্ত তৃণমূল নেতারা। কোথাও তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, কোথাও আবার ধৃত তৃণমূল নেতাদের দেখেই উঠছে চোর চোর স্লোগান।কেউ কাটমানি-দোষে দোষী। কারোর বিরুদ্ধে উঠেছে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। পালা বদলের রাজ্যে এবার তাদের মধ্যেই কেউ গ্রেফতার হচ্ছেন, কেউ পড়ছেন ডিম-বিক্ষোভের মুখে। জেলায় জেলায় দেখা যাচ্ছে কার্যত একই ছবি।

সোমবার, গাইঘাটা থানা থেকে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময়ে, ধৃত তৃণমূল নেতা নিরুপম রায়কে ঘিরে আছড়ে পড়ে বিক্ষোভ। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। বিক্ষোভ কারীদের হাতে জুতোর মালাও দেখা যায় এদিন। পুলিশ সূত্রে খবর, হুমকি ও তোলাবাজির অভিযোগে রবিবার রাতে বারাসাত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। দেখুন ভিডিও


সোমবার তাঁকে থানায় আনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানার সামনে ট্রে ভর্তি ডিম নিয়ে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। পরে মেডিক্যাল পরীক্ষার জন্য নিরূপম রায়কে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। অভিযোগ, পুলিশের গাড়ি আটকে বিক্ষোভকারীরা ডিম ছোড়েন এবং কিল, চড়, ঘুষি মারেন। এমনকি জুতো দিয়েও আঘাত করা হয় বলে জানা গিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশকে তৎপর হতে হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। দেশের সময়

Leave a Reply