Desher Samay
প্রচ্ছদকলকাতাজেলাপশ্চিমবঙ্গউত্তরবঙ্গদেশবাংলাদেশআন্তর্জাতিকই-পেপারফটো গ্যালারিসম্পাদকের পছন্দসরাসরিইউটিউব

অর্থমন্ত্রী স্বপন, উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ, শিল্প দেখবেন তাপস, রাজ্যের প্রথম বিজেপি সরকারের নতুন ৩৫ মন্ত্রীর দফতর বণ্টন হয়ে গেল, কে কোন দায়িত্বে

deshersamay

Share article:

রাজ্যের প্রথম বিজেপি সরকারের নতুন ৩৫ জন মন্ত্রী কে কোন দফতরের দায়িত্ব সামলাবেন, তা স্পষ্ট হচ্ছিল না এতদিনও। কিন্তু বুধবার সব জল্পনার অবসান ঘটল। প্রকাশিত হল সম্পূর্ণ তালিকা।

গত ১ জুন, সোমবার লোক ভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য শপথ গ্রহণ করেন।

‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সেই অনুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এই সম্প্রসারণের পর রাজ্যে বিজেপি সরকারের মোট মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪১।

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কে কোন মন্ত্রিত্ব পেলেন, ঘোষণা করা হলো নামের তালিকা। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন স্কুলশিক্ষা মন্ত্রী। শিল্পমন্ত্রী হলেন তাপস রায়, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, মনোজ ওরাওঁ বনমন্ত্রী, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।

১ জুন, সোমবার যে ৩৫ জন সদস্য শপথ নিয়েছিলেন, তাঁদের দায়িত্ব বণ্টন হয়ে গেল আজই। দেখুন তালিকা

১. পূর্ণমন্ত্রী (১৩ জন)

তাপস রায় (মানিকতলা)

মনোজ ওরাওঁ (কুমারগ্রাম)

অর্জুন সিং (নোয়াপাড়া)

গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)

দীপক বর্মণ (ফালাকাটা)

শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)

অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ)

স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)

জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)

কল্যাণ চক্রবর্তী (খড়দহ)

শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)

অজয় পোদ্দার (কুলটি)

দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)

২. স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী (৩ জন)

মালতি রাভা রায় (তুফানগঞ্জ)

রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)

ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম )

৩. প্রতিমন্ত্রী (১৯ জন)

অশোক দিন্দা (ময়না)

কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)

জুয়েল মুর্মু (হবিবপুর)

হরেকৃষ্ণ বেরা (তমলুক)

শান্তনু প্রামাণিক (ভগবানপুর)

মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)

উমেশ রাই (হাওড়া উত্তর)

পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর)

ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর)

দিবাকর ঘরামি (সোনামুখী)

নাদিয়ারচাঁদ বাউড়ি (পারা)

গার্গী দাস ঘোষ (কান্দি)

অমিয় কিস্কু (নয়াগ্রাম)

কলিতা মাজি (আউশগ্রাম)

বিরাজ বিশ্বাস (করণদিঘি)

সুমনা সরকার (বলাগড়)

আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি)

বিশাল লামা (কালচিনি)

দীপঙ্কর জানা (কাকদ্বীপ)

Tags: News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home Search Gallery
Menu
© 2026 Desher Samay.