Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বৃষ্টিতে ভিজল কলকাতা সহ সীমান্ত শহর বনগাঁ

deshersamay

Share article:

দেশের সময়: দীর্ঘ অপেক্ষার পর শনিবার দুপুরে তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা সহ সীমান্ত শহর বনগাঁ। বৃষ্টি নামতেই রাজ পথে ছুটে এলো তরুণ- তরুণীরা৷ এক আকাশের নীচে অনাবিল অানন্দে মেতে উঠল এই কলেজ পড়ুয়ারা৷

উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলের উপর আগামী ২৪ ঘণ্টায় আরও সক্রিয় হচ্ছে নিম্নচাপ। তার জেরেই এই বৃষ্টি।

মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিবর্তিত হবে। উত্তর পাঞ্জাব থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চলের। অসম এবং লাগোয়া অঞ্চলের উপরও সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের। তার জেরে আগামী তিন তারিখ পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে।

কোথাও কয়েক পশলা তো কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। দক্ষিণ এবং মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা।

সেকারণে আগামী পাঁচ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদে সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেলেও কয়েকটি দিন ছাড়া এখনও বর্ষা মুখ ফিরিয়ে আছে দক্ষিণবঙ্গবাসীর উপর থেকে।

ফলে উত্তর ঠান্ডা হলেও পুড়ছিল দক্ষিণ। তবে অনুকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এলো খুশির খবর।

. . -পার্থ সারথি নন্দী।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন