ড্রয়ারে ঠাসা কন্ডোম! অফিসে গোপন বিছানা ,পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে তল্লাশি চালাতে গিয়েই চোখ কপালে ওঠে স্থানীয়দের
deshersamay


কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ‘বেডরুম ‘বিতর্ক থিতু হতে না হতেই এবার প্রায় একই ধরনের ঘটনা ঘটল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ব্যক্তিগত কার্যালয় থেকে উদ্ধার হলো সুসজ্জিত বিছানা, বালিশ এবং ড্রয়ার ভর্তি কন্ডোমের প্যাকেট। সরকারি ত্রাণ সামগ্রী আটকে রাখার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে শুক্রবার ওই কার্যালয়ের ভিতরে ঢুকতেই সবটা সামনে আসে।

নরেন্দ্রনাথ চক্রবর্তী শাসকদলের একজন দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিক এবং পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক। এবারের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের তরফে পুনরায় টিকিট পেয়েছিলেন তিনি। তবে নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই তাঁর বিরুদ্ধে এলাকায় নানারকম ক্ষোভ ও অভিযোগ জমা হতে শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের মূল অভিযোগ ছিল, আমজনতার জন্য আসা সরকারি সাহায্য ও ত্রাণ সামগ্রী সাধারণ মানুষকে বণ্টন না করে, নিজের ব্যক্তিগত অফিস ঘরের গোডাউনে দীর্ঘদিন ধরে লুকিয়ে রেখেছিলেন প্রাক্তন বিধায়ক। শুক্রবার এই পুঞ্জীভূত ক্ষোভই ব্যাপক আকার ধারণ করে। নরেন্দ্রনাথবাবুর বাড়ি ও কার্যালয় ঘিরে বিক্ষোভে শামিল হন শতাধিক মানুষ। একপর্যায়ে উত্তেজিত জনতা কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে সাধারণ মানুষের প্রাপ্য স্তূপীকৃত ত্রিপল-সহ বিভিন্ন সরকারি জিনিস দেখতে পায়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে।
উত্তেজনার মাঝেই বিধায়কের ওই কার্যালয়ের ভেতরে তল্লাশি চালাতে গিয়েই চোখ কপালে ওঠে স্থানীয়দের। দেখা যায়, অফিসের আড়ালে ভেতরে রয়েছে চমৎকারভাবে সাজানো দুটি গোপন ঘর। দুটিতেই রয়েছে দামি বিছানা, তোষক ও বালিশ। এর পর ঘরের একটি ড্রয়ার খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় উপস্থিত সাধারণ মানুষের। দেখা যায়, ড্রয়ারের ভেতরটি ঠাসা রয়েছে কন্ডোমের প্যাকেটে।

এই দৃশ্যটি ক্যামেরার সামনে আসতেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তীব্র কটাক্ষ করে স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “দীর্ঘদিন ধরেই ক্ষমতার আড়ালে এরা এই সমস্ত অনৈতিক কাজকারবার চালিয়ে আসছিল। সাধারণ মানুষ এতদিন ভয়ে মুখ খোলার সাহস পায়নি, আজ সব প্রমাণ সামনে চলে এসেছে।”

পাণ্ডবেশ্বরের এই ঘটনা কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সেই সাম্প্রতিক ‘বেডরুম কাণ্ড’-এর স্মৃতিকেই ফের তাজা করে দিল। কিছু দিন আগে পোড়া নোট উদ্ধারের সূত্র ধরে সুরেন্দ্রনাথ কলেজে এক প্রভাবশালী তৃণমূল ছাত্রনেতার বিলাসবহুল বেডরুমের হদিশ মিলেছিল। অ্যাটাচ বাথরুম, এসি, ফ্রিজ থাকা সেই প্রমোদকক্ষেও উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ কন্ডোম। কলকাতার সেই স্ক্রিপ্টের হুবহু পুনরাবৃত্তি এবার দেখা গেল পাণ্ডবেশ্বরে খোদ প্রাক্তন বিধায়কের কার্যালয়ে।

