Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০১ তম জন্মদিনের কিছু মুহুর্ত দেখুন দেশের সময় এর ক্যামেরায়

deshersamay

Share article:

দেশের সময়ঃকলকাতা:

বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০১ তম জন্মদিন উপলক্ষে শংকর বাড়িতে ২৭ শে জুন বিকেলে বসেছিল চাঁদের হাট৷ সম্পূর্ণ পারিবারিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমলা শঙ্করের কন্যা নৃত্য শিল্পী ও অভিনেত্রী মমতা শংকর, পুত্রবধূ তনুশ্রী শংকর ও তাদের পুত্র কন্যা সকলেই৷ উপস্থিত ছিলেন কৃষ্ণা বসু, সাহিত্য জগতের শংকর, নবনীতা দেব সেন৷

এছাড়াও শিল্প ও সংগীত জগতের আরোও বিশিষ্ট মানুষজন৷সকলের উপস্থিতিতে অমলা শঙ্করের হাত থেকেই প্রকাশ করা তার স্বামী ও শিক্ষক উদয় শংকর পরিচালিত বিখ্যাত ছবি ‘কল্পনা’ র একটি বই৷ উদয়শঙ্কর পরিচালিত একটি নৃত্যানুষ্ঠানও পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন মমতা শঙ্করের স্বামী চন্দ্রোদয় ঘোষ৷ ছবি তুলেছেন-অর্পিতা দে৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন