Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Poila Baisakh: ২০২৬-এর নববর্ষ উদযাপনে মাতল ইছামতির শহর বনগাঁ : দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক , দেশের সময়

বনগাঁ : সময়ের চাকা ঘুরে ক্যালেন্ডারের পাতায় আজ ২০২৬ সাল। আজ পয়লা বৈশাখ। বাঙালির বারো মাসে তেরো পার্বণের শ্রেষ্ঠ উৎসব। 

তবে উৎসবের মেজাজ এক থাকলেও, যান্ত্রিকতা আর প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে পালনের ধরন। ফিরে তাকালে দেখা যায়, বিশ শতকের শেষার্ধ বা একুশ শতকের শুরুর সেই সাবেকিয়ানা আর আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের বৈশাখের মধ্যে আকাশ-পাতাল তফাৎ।

তবে ইছামতির শহর বনগাঁয় বুধবার সকালে বাংলা নববর্ষ উদযাপন হল সাবেকিয়ানায় । ঠিক যেন আগেকার দিনের পহেলা বৈশাখের সকাল দেখল সীমান্তশহরের বাসিন্দারা । এদিন সাতসকালে ঘুম থেকে উঠে নতুন জামা – শাড়ি পরে নীল দর্পণের সামনে রবীন্দ্র মূর্তিতে  মালা পড়িয়ে গান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে প্রভাতফেরি শুরু হয় । বনগাঁ সাংগঠনিক জেলা সাংস্কৃতিক সেলের উদ্যোগে শান্তিনিকেতনী ঘরানায় গান-কবিতায় বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।  পরিজনদের সাথে উৎসবে সামিল হন বিভিন্ন স্কুলের শিশুরাও । দেখুন ভিডিও

এদিন সকালে বর্ণাঢ্য প্রভাতফেরি বনগাঁ শহর পরিক্রমা করার সময় রাস্তার মোড়ে মোড়ে সাময়িক নৃত্যানুষ্ঠান ও কবিতা – গানের মাধ্যমে  বাংলা নববর্ষকে স্বাগত জানান শিল্পীরা ।

এদিন প্রভাতফেরিতে শিল্পী সাহিত্যিকদের সঙ্গে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস । তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালির আবেগ ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন